সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব কলকাতার শিয়ালদহ স্টেশনের বাইরে আগুন, আতঙ্কে যাত্রীরা নাটোরে লাশবাহী অ্যাম্বুলেন্স ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৮ ভারতে ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বললেন হিন্দু মন্ত্রী মাদরাসায় কি এলিটরা আসবে? অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য

মুসলমানদের উচিত আওয়ামী লীগ ত্যাগ করা: ভিপি নুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)'র সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, বর্তমানে এই বিনা ভোটের সরকার যেভাবে ভিন্নমতের উপর দমন-পীড়ন চালিয়ে ক্ষমতায় আছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মোদি বিরোধী আন্দোলনে মানুষ হত্যা করেছে, পবিত্র রমাজান মাসে অন্যায়ভাবে মানুষকে গ্রেফতার করছে, আলেম-ওলামা ও ইসলাম নিয়ে বিদ্বেষ ছড়াচ্ছে তাতে কোন প্রকৃত মুসলমান আওয়ামী লীগ করতে পারে না। আওয়ামী লীগকে সমর্থন করতে পারে না। মুসলমানদের উচিত আওয়ামী লীগ ত্যাগ করা।

গত ১৪ এপ্রিল নিজের ফেসবুক পেজে লাইভে এসে এসব মন্তব্য করেন ডাকসু'র সাবেক ভিপি নুরুল হক নূর।

ফেসবুক লাইভে নূর আরো বলেন, আওয়ামীলীগ মুখে অসাম্প্রদায়িকতার কথা বললেও সুনামগঞ্জের শাল্লার মতো অসংখ্য সাম্প্রদায়িক ঘটনা ঘটাচ্ছে। স্বাধীনতার স্বপক্ষের শক্তি দাবি করে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে, দেশে একদলীয় শাসন কায়েম করে মুক্তিযুদ্ধের বিরোধী কাজ করেছে।
কাজেই কোন বিবেক সম্পন্ন মানুষ এই বিনা ভোটের সরকারকে সমর্থন করতে পারে না।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ