বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস

রাজশাহীতে পরিত্যক্ত ড্রাম থেকে লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার সিটি হাট এলাকায় একটি ড্রামের মধ্যে লাশ পাওয়া গেছে। শুক্রবার সকালে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তারা একটি ড্রামের মধ্যে লাশ দেখতে পান। লাশটি নারীর নাকি পুরুষের তা পুলিশ শনাক্ত করতে পারেনি।

শাহমখদুম থানার ওসি সাইফুল ইসলাম সরকার জানান, খবর পেয়ে তিনি ফোর্সসহ ঘটনাস্থলে রয়েছেন। ড্রামটির ভেতরে একটি লাশ দেখা যাচ্ছে। তবে সিআইডির ক্রাইম সিন না আসার কারণে ড্রাম থেকে লাশটি বের করা হয়নি।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে অন্য কোথাও হত্যার পর লাশটি ড্রামে ভরে ওই এলাকায় কেউ ফেলে রেখে গেছে। লাশটি বের করা হলে নাম পরিচয় শনাক্তের চেষ্টা করা হবে বলে জানান ওসি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ