বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস

লকডাউনের বিধিনিষেধ নিয়ে তর্ক, ৩ পুলিশকে মারধর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জয়পুরহাটে লকডাউনের বিধিনিষেধ নিয়ে তর্কের জেরে তিন ট্রাফিক পুলিশকে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় শহরের বিআইডিসি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন- জয়পুরহাট পৌর এলাকার বুলুপাড়া মহল্লার ফকির মণ্ডলের ছেলে সান্টু মণ্ডল (৩৫), সাহেবপাড়া মহল্লার মোসলেম উদ্দিনের ছেলে চঞ্চল হোসেন (৩০), রুপনগর মহল্লার সোলায়মান আলীর ছেলে সাগর হোসেন (৩৫) ও গুলশান মোড় মহল্লার শফিকুল ইসলামের ছেলে আশিকুর রহমান (৩০)।

ওসি আলমগীর জাহান জানান, করোনা ঊর্ধ্বগতি এড়াতে লকডাউনের দ্বিতীয় দিন বৃহস্পতিবার বিধিনিষেধ বাস্তবায়নে কঠোর অবস্থানে ছিল পুলিশ। শহরের বিআইডিসি মোড়ে বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশের চেক পোস্টের সামনে দিয়ে আটককৃত সান্টু মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন। সরকারি নির্দেশনা অমান্য, মুখে মাস্ক এবং মাথায় হেলমেট না থাকায় চেক পোস্টের দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশ তাকে আটক করে মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চাইলে স্থানীয় কয়েকজন যুবক তিন ট্রাফিক পুলিশকে মারধর করে। আহতদের জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।পরে রাতে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ