বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

সীতাকুণ্ডে ইমাম মুয়াজ্জিনদের ইফতার ও ঈদ উপহার বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ইউনিয়নের সব ইমাম-মুয়াজ্জিনকে ইফতার, সেহরি ও ঈদ উপহার দিয়েছে মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দুপুরে বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদে ফাউন্ডেশনের উদ্যোগে উপহার প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তাতে সভাপতিত্ব করেন বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহা. শওকত আলী জাহাঙ্গীর।

এতে প্রধান অতিথি ছিলেন- কেন্দ্রীয় শ্রম ও জনশক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য, সংসদ সদস্য দিদারুল আলম। অতিথি ছিলেন ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজিম উদ্দীন, বারৈয়াঢালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সিরাজুল ইসলাম, বাঁশবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান, আওয়ামী লীগ নেতা আব্দুল বারেক সওদাগর, আরশেদ মাহমুদ সোহাগ, আবু তাহের সওদাগর, কামরুজ্জামান, মুন্সি কোম্পানি, তৌহিদ চৌধুরী, সেতাফ উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, পেয়ার আহম্মদ ও মো. নবী।

এছাড়াও উপস্থিত ছিলেন- বাঁশবাড়ীয়া ইউপি সদস্য মো. সাহাব উদ্দীন, মো. রাশেদ, সেলিম উদ্দীন, সফিউল আলম, আওরঙ্গজেব, বাঁশবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. জয়নাল আবেদীন টিটু, বাঁশবাড়ীয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন কামরুল, সাধারণ সম্পাদক মো. ইমাম উদ্দীন চৌধুরী আদিল, ছাত্রলীগ নেতা সজিব, রায়হান, রিয়াদ, ফাহিম, মুন্না প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ