বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: বাংলাবান্ধা স্থলবন্দরের কার্যক্রম বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার নির্বাচনে জলপাইগুড়ি জেলায় ভোটগ্রহণ উপলক্ষে শনিবার দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর পঞ্চগড়ের বাংলাবান্ধা দিয়ে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।

ফলে ভারত, বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে পণ্য আমানি-রপ্তানি কার্যক্রম চলছে না আজ। বাংলা নববর্ষ উপলক্ষে গত তিন দিন বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল।

পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার নির্বাচন উপলক্ষে ভোট সমাপ্ত না হওয়া পর্যন্ত শনিবার সকাল ৬টা থেকে উভয় দেশে চলাচল ও আমদানি-রপ্তানি কার্যক্রম নিষিদ্ধ করে বিজ্ঞপ্তি প্রকাশ করেন জলপাইগুড়ি জেলা ম্যাজিস্ট্রেট শ্রীমতি মৌমিত গোদারা বসু।

পঞ্চগড় আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা এ তথ্য নিশ্চিত করে জানান, ভোট উপলক্ষে উভয় দেশের সম্মতিতে শনিবার এক দিনের জন্য বাংলাবান্ধা স্থলবন্দরে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে আগামীকাল (রবিবার ১৮ এপ্রিল) থেকে বন্দরের কার্যক্রম পুনরায় স্বাভাবিক হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ