সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব কলকাতার শিয়ালদহ স্টেশনের বাইরে আগুন, আতঙ্কে যাত্রীরা নাটোরে লাশবাহী অ্যাম্বুলেন্স ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৮ ভারতে ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বললেন হিন্দু মন্ত্রী মাদরাসায় কি এলিটরা আসবে? অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলা, নিহত ৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের সবচেয়ে জনবহুল শহর ইন্ডিয়ানাপোলিসে বন্দুকধারীর হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক পণ্য ডেলিভারি সংস্থা ফেড-এক্সের একটি স্থাপনায় এ হামলা হয় বলে জানিয়েছে মেট্রোপলিটন পুলিশ।

শুক্রবার সকালে পুলিশের মুখপাত্র জেনায়ে কুক জানিয়েছেন, হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তিনি বলেন, বন্দুকধারী নিজেই নিজের প্রাণ নিয়েছে বলে বিশ্বাস করে পুলিশ। বর্তমানে ওই এলাকায় কোনও হুমকি নেই। হামলাকারীর উদ্দেশ্য এখনও নিশ্চিত নয়।

কুক জানান, স্থানীয় সময় রাত ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তখন সেখানে গুলি চলছিল। এরপরও নির্দ্বিধায় ভেতরে প্রবেশ করেন পুলিশ কর্মকর্তারা। তিনি বলেন, আমরা গুলিবিদ্ধ আটজনকে শনাক্ত করেছি, যারা ঘটনাস্থলেই মারা গেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা হামলাকারীকে একটি স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলি চালাতে দেখেছেন।

জেরেমিয়া মিলার নামে ফেড-এক্সের এক কর্মী বার্তা সংস্থা এএফপি’কে বলেন, আমি এক ব্যক্তিকে এক ধরনের সাব-মেশিনগানসহ দেখেছি। সে উপর্যুপরি গুলি চালাচ্ছিল। ভয়ে আমি সঙ্গে সঙ্গে শুয়ে পড়ি।

এক বিবৃতিতে ফেড-এক্স কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বন্দুকহামলার বিষয়ে অবগত এবং তদন্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহায়তা করছে। সংস্থাটি বলেছে, নিরাপত্তাই আমাদের প্রথম অগ্রাধিকার। ভুক্তভোগী সকলের জন্য আমাদের চিন্তা রয়েছে।

সূত্র: বিবিসি, সিএনএন

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ