শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

রমজানে কাশ্মীরের পুলওয়ামায় শিশুদের সিরাত পাঠ-প্রতিযোগিতার আয়োজন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওলিউর রহমান।।

আচ্ছা! কাশ্মীরের নাম শুনলেই আমাদের কী মনে হয়? ক্লান্ত, বিধ্বস্থ, বিপর্যস্থ এক জনপদের ছবি ভেসে ওঠে চোখের সামনে? বিশ্বের সর্বাধিক সেনা বেষ্টিত অবরুদ্ধ উপত্যকায় এটা হয়ত স্বাভাবিক চিত্র। এই তো রমজান শুরু হওয়ার পরেও এনকাউন্টারের নামে ‘জানা মহল্লা’র এক মসজিদে ঢুকে নিরীহ কয়েকজন কাশ্মীরী যুবককে খুন করেছে ভারতীয় সেনারা।

কিন্তু উদ্বেগ, উৎকণ্ঠার বাইরে উপত্যকার মানুষদের জীবনের আরও তো অনুসঙ্গ রয়েছে। আমরা তার কতটুকু জানি?

রমজান উপলক্ষে কাশ্মীরের পুলওয়ামায় মাসব্যাপী কিশোরদের "সিরাত পাঠ এবং প্রতিযোগিতা"র আয়োজন করা হচ্ছে। অনুষ্ঠানে নবী জীবনের নির্দিষ্ট অধ্যায় ভিত্তিক আলোচনা হয়। প্রশ্নোত্তর পর্ব থাকে কিছুক্ষণের জন্য। সবশেষ থাকে গতদিনের টপিকের ওপর প্রতিযোগিতা। সবাইকে শান্ত্বনা পুরস্কার দেওয়ার পাশাপাশি বিজয়ীদেরকে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়। রমজানের দিন যত বাড়ছে কিশোরদের অংশগ্রহণও তত বাড়ছে।

কাশ্মীরের প্রতিটা হত্যার ঘটনা আমাদের হৃদয়ে অনি:শেষ বেদনার সৃষ্টি করে। তবে উপত্যকার মানুষদের আনন্দঘন আয়োজনগুলোও আমাদের অন্তরে খুশির বন্যা বইয়ে দেয়। অবরুদ্ধ কাশ্মীরের মানুষদের জীবন ও সংস্কৃতির সার্বিক দিক নিয়েই আমাদের জানা প্রয়োজন।

কাশ্মীর নিউজ অবলম্বনে

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ