বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ আমজাদ হোসেন আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা গাজী ম. ম. আমজাদ হোসেন মিলন মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়িন্না ইলাইহী রাজিউন)।

আজ রোববার বেলা ১১টা ৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় সিরাজগঞ্জের এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। রোববার বাদ আসর তাড়াশ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আমজাদ হোসেন মিলনের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ মাগরিব তার নিজ গ্রাম মাগুড়া বিনোদের খেলার মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফনের কথা রয়েছে।

জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসে জটিলতায় ভুগছিলেন। গত ১০ এপ্রিল সকালে তিনি নিজ বাসভবনে শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন তার অবস্থার অবনতি হলে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (লাইফ সাপোর্ট) নেওয়া হয়। সেখানে আটদিন চিকিৎসাধীন থাকার পর রোববার তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আমজাদ হোসেন মিলন ১৯৭১ সালে চলনবিলে যুদ্ধকালীন সংগঠন পলাশ ডাঙ্গা যুবশিবিরের সহ-সর্বাধিনায়ক হিসেবে সম্মুখযুদ্ধে অংশগ্রহণ করেন। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন মিলন তাড়াশ উপজেলার মাগুড়াবিনোদ ইউনিয়নের দুইবার চেয়ারম্যান, তাড়াশ উপজেলা পরিষদের দুইবার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

২০১৪ সালের উপনির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি তাড়াশ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন সময়ে সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ