বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

গভীর রাতে কলাবোঝাই ট্রাক উল্টে ৩ জন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাবনার ঈশ্বরদী উপজেলায় কলাবোঝাই ট্রাক উল্টে তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আটজন।রোববার গভীর রাতে ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঈশ্বরদী উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের দাদাপুর গ্রামের জুব্বার প্রাং, মতিয়ার শাহ ও জয়পুরহাটের শুকুর আলী। তারা সবাই স্বল্প পুঁজির ব্যবসায়ী। ঈশ্বরদী থানার ওসি আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাতে লক্ষীকুন্ডার হুদিপাড়া থেকে কলাবোঝাই করে একটি ট্রাকে ঢাকার উদ্দেশে রওনা হন তারা।

আলহাজ্ব মোড় এলাকায় হঠাৎ করেই ট্রাকটি উল্টে গেলে ঘটনাস্থলেই জব্বার প্রামাণিক, মতিয়ার শাহ ও শুকুর আলীর মারা যান। এ সময় কমপক্ষে আটজন গুরুতর আহত হন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ