বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

বাগেরহাট জেলা কারাগারের কারারক্ষী ইয়াবাসহ আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইয়াবাসহ বাগেরহাট জেলা কারাগারের কারারক্ষী ও তার সহযোগীকে গ্রেফতার করেছে খুলনা নগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতাররা হলেন- বাগেরহাট জেলা কারাগারের কারারক্ষী মো. শিমুল হোসেন (৩৬) ও বাগেরহাট জেলার খারদ্বার এলাকার মো. কালাম সরদারের ছেলে মো. নাজমুল সরদার।

খুলনা মেট্রোপলিটন পুলিশের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। এতে বলা হয়েছে, ১৯ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রূপসা ব্রিজের নিচ থেকে তাদের দুজনকে গ্রেফতার করা হয়।

এদের মধ্যে শিমুল হোসেন নিজেকে বাগেরহাট জেলা কারাগারের কারারক্ষী হিসেবে পুলিশের কাছে পরিচয় দেন। পুলিশ তার কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ও তার সহযোগী নাজমুল সরদারের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করে। যার সর্বমোট মূল্য ৬০ হাজার টাকা। এ ব্যাপারে লবনচর থানায় একটি মামলা দায়ের করা হয়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ