বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

গণপরিবহন খুলে দেয়ার দাবি পরিবহন শ্রমিকদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ‘সরকার আগামী ২৮ এপ্রিল পর্যন্ত লকডাউনের ঘোষণা দিয়েছে। লকডাউনের মধ্যে গণপরিবহন বাদে অন্যান্য শ্রমিকদের স্বাস্থ্যবিধি মেনে কাজ করার সুযোগ দিয়েছে। এ অবস্থায় আমরা পরিবহন শ্রমিকরা করোনা মহামারিতে মরব না, আমরা না খেয়ে মারা যাব।’

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সেলিম রেজা মিঠু।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সেলিম রেজা মিঠু বলেন, আমরা গণপরিবহন শ্রমিক সংগঠন থেকে দাবি জানাচ্ছি, আমরাও শতভাগ স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহনে কাজ করতে চাই। আশা করি আমাদের যুক্তিসংগত দাবির পক্ষে সম্মতি দিয়ে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের সুযোগ দেবেন।

সংবাদ সম্মেলনে কর্মহীন অসহায় শ্রমিক পরিবারের জন্য রেশনিং ব্যবস্থায় ১০ টাকা কেজি দরে চাল ক্রয়ের ব্যবস্থা করারও দাবি জানান শ্রমিক নেতৃবৃন্দ।

সংগঠনের পুরাতন বাস টার্মিনাল কার্যালয়ে যশোর জেলায় অবস্থিত পরিবহন শ্রমিক সংগঠনগুলোর আয়োজনে এ যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুল আলম মিন্টুসহ জেলার পরিবহন শ্রমিক সংগঠনগুলোর নেতৃবৃন্দ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ