বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

নিজ ঘর থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নীলফামারীর ডোমার উপজেলায় নিজ ঘর থেকে মিজানুর রহমান (৪৮) নামে এক ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত মিজানুর রহমান মাদক কারবারি বলে জানিয়েছে পুলিশ।

বুধবার রাত ৮টার দিকে পৌরসভার ৪নং ওয়ার্ড ছোটরাউতা কাজিপাড়ার নিজ ঘর থেকে হেলান দেওয়া অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে ডোমার থানার ওসি মোস্তাফিজার রহমান মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মিজানুরকে শ্বাসরুদ্ধ করে কে বা কারা হত্যা করে চেয়ারে হেলান দিয়ে রেখেছে।

নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত চলছে এবং মামলার রুজু প্রক্রিয়াধীন। বৃহস্পতিবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ