রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ।। ২৯ চৈত্র ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
একাধিক এলএনজি-এলপিজি জাহাজ আসছে চট্টগ্রাম বন্দরে বাংলাদেশে বিভিন্ন গন্তব্য থেকে ফ্লাইট পরিচালনা করতে চায় রিয়াদ এয়ার কুরআনের ওপর পা রেখে অবমাননা, দুই নারী গ্রেফতার জনপ্রিয় ছড়াকার মানসুর মুজাম্মিল আর নেই ‘জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর’ সপ্রাণ ভাষা আরবি: শেখার কিছু জীবন্ত কৌশল এমন সশস্ত্র বাহিনী চাই, বহিঃশক্তি যাদের সমীহ করবে: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা ‍দিলো ইরান রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে হামের টিকার তথ্য দেয়ার আহ্বান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইরানে এখনও ইসরায়েলি অভিযান শেষ হয়নি: ভিডিওবার্তায় নেতানিয়াহু

অযত্ন অবহেলায় নষ্ট হচ্ছে দশ টাকা নোটের ঐতিহ্যবাহী সেই আতিয়া জামে মসজিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টাঙ্গাইলে দেলদুয়ার উপজেলায় মসজিদটির অবস্থান। দশ টাকার নোটে যে ঐতিহাসিক মসজিদের ছবি ব্যবহার করা হয়েছে সেটার নাম আতিয়া জামে মসজিদটি। এই মসজিদ সবার কাছে কম-বেশি পরিচিতি। তবে মসজিদটি আজ অবহেলায় ও অযত্নে ধ্বংস হচ্ছে। ফলে এলাকাবাসী দ্রুত এই মসজিদটি সংস্করের দাবি জানিয়েছেন।

জানা গেছে, আতিয়া জামে মসজিদটি ১৬০৮ সালে আতিয়া এলাকার শাসনকর্তা সাঈদ খান পন্নী নির্মাণ করেন। মসজিদটির দৈষ্য ১৮.২৯ এবং প্রস্থ ১২.১৯ মিটার। এই মসজিদটি ১৮৩৭ সালে রওশন খাতুন চৌধুরানী এবং ১৯০৯ সালে আবুল আহমেদ খান গজনবী সংস্কার করেন। বাংলাদেশে এসব পুরোনো মসজিদগুলো আমাদের ঐতিহ্য ও ইতিহাস। টাঙ্গাইল জেলায় প্রত্নতাত্ত্বিক নির্দশনের মধ্যে অন্যতম হচ্ছে আতিয়া জামে মসজিদ। বাংলাদেশ সরকার মসজিদটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে অধিগ্রহণ করে।

আতিয়া জামে মসজিদের মোয়াজ্জেন গণমাধ্যমকে বলেন, ‘আমি দীর্ষদিন এই মসজিদে আছি। মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা হয়। সরকার মসজিদটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে অধিগ্রহণ করেছে বিধায় এই মসজিদটি ব্যাক্তি উদ্যেগে উন্নয়নের কাজ করা সম্ভব হয় না।’

স্থানীয়দের মধ্যে একজন জানান ‘আমাদের আতিয়া এলাকার ঐতিহ্য ও ইতিহাসে স্থান পাওয়া এই মসজিদটি দশ টাকার নোটে দেখা যেত। কিন্তু এখন আর দেখা যায় না। তাই আমাদের দাবি আবার দশ টাকা অথবা একশত টাকার নোটে এই মসজিদের ছবি ব্যবহার করা হোক।’

এবিষয় আতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম মল্লিক বলেন, ‘টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলায় আতিয়া গ্রামে চারশত বছরের পুরোনো ঐতিহ্য জামে মসজিদটি অবস্থিত। টাঙ্গাইল সদর থেকে ৬ কিলোমিটার দক্ষিণে এর অবস্থান। মসজিদটি বর্তমানে চুনকামের অভাব, অবহেলা, অযত্নে নষ্ট হয়ে যাচ্ছে। আমি স্থানীয় সংসদ সদস্যর কাছে বিষয়টি উপস্থাপন করবো।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ