বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ।। ১৩ কার্তিক ১৪৩৩ ।। ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মানিকনগর মাদরাসার মুহতামিম আইসিইউতে, দোয়া কামনা স্ট্রোকের লক্ষণ, ঝুঁকি ও প্রতিরোধে যা জানা জরুরি  জাতীয় সিরাত প্রতিযোগিতার পরীক্ষা কাল, অংশ নিচ্ছেন দুই সহস্রাধিক হজ-ওমরাকারীদের সুবিধার্থে মক্কায় চালু হলো থার্ড রিং রোড ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে, চলছে গণনা জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান নাঙ্গলকোটে শিক্ষার্থীদের মাঝে খিদমাতুল ইসলাম পরিষদের দাওয়াহ ক্যাম্পেইন অনুষ্ঠিত হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৮) বিশ্ব স্ট্রোক দিবস আজ আমিরে হেফাজতের সঙ্গে মুফতি আবুল হাসান এমপির সৌজন্য সাক্ষাৎ

একদিনে করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর রেকর্ড ভারতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতে দৈনিক করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৩ লাখের গণ্ডি ছাড়িয়ে গেছে। মৃত্যুতেও রেকর্ড গড়েছে দেশটি। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ২২০০'রও বেশি মানুষের মৃত্যু হয়েছে, যা এ যাবৎকালে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

শুক্রবার সকালে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এই তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যম এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে ৩ লাখ ৩২ হাজার ৭৩০ জন রোগী শনাক্ত হয়েছেন। এই সময়ে মারা গেছেন ২ হাজার ২৬৩ জন। যেটি দৈনিক মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড। বর্তমানে দেশটিতে ২৪ লাক একটিভ রোগী রয়েছেন।

আগের দিন দেশটিতে রেকর্ডসংখ্যক ২ হাজার ১০৪ জন করোনায় মারা যান। তার আগের দিন রেকর্ডসংখ্যক ২ হাজার ২৩ জন মারা যান। এর আগে ভারতে গত বছরের ১৬ জুন এক দিনে সর্বোচ্চ ২ হাজার ৬ জনের মৃত্যু হয়েছিল।

ভারত সরকারের সবশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৬২ লাখ ৬৩ হাজার ৬৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত ভারতে করোনায় মারা গেছেন ১ লাখ ৮৬ হাজার ৯২০ জন।

বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ভারত। ভারতের পর রয়েছে ব্রাজিল। সংক্রমণের দিক দিয়ে সম্প্রতি ব্রাজিলকে টপকে দ্বিতীয় অবস্থানে উঠে আসে ভারত।

সংক্রমণ বেড়ে যাওয়ায় দিল্লিসহ বেশ কয়েকটি রাজ্যের হাসপাতালগুলোতে অক্সিজেন সংকট দেখা দিয়েছে। আইসিইউ বেড না থাকায় অনেক রোগী ভর্তি করা যাচ্ছে না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ