বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

নোয়াখালীতে জেলা আ.লীগ সভাপতিকে হত্যার হুমকি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সুবর্ণচর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ এ এইচ এম খায়রুল আনম সেলিমকে মুঠোফোনে হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২২ এপ্রিল) সন্ধ্যায় খায়রুল আনম সেলিমের মুঠোফোনে একটি অপরিচত নম্বর থেকে ফোন করে এ হুমকি দেয়া হয়।

একইদিন রাত ১০টায় এ এইচ এম খায়রুল আনম সেলিম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি আরো বলেন, ‘একটি নম্বর থেকে আমার ফোনে কল আসে। ফোনে বলা হয়, আমাকে, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও নোয়াখালী ৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীকে হত্যা করা হবে। কারণ আমরা নোয়াখালীর ডিসি ও এসপিকে বাঁচানোর চেষ্টা করছি। এরপর আর কোনো কথা না বলে সংযোগ কেটে দেয়’।

তিনি আরো বলেন, এ বিষয়ে নোয়াখালীর পুলিশ সুপারকে অবহিত করা হয়েছে।

নোয়াখালীর পুলিশ সুপার মো. আলমগীর হোসেনের ফোনে যোগাযোগ করলে তাকে পাওয়া যায়নি।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হকের বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। এ বিষয়ে এখনো থানায় কোনো অভিযোগ আসেনি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ