বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের

নাটোরে ট্রাকচাপায় দুই মাদরাসা শিক্ষক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নাটোরের সিংড়ায় ট্রাকচাপায় দুই মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। শনিবার (২৪ এপ্রিল) সকাল ৮টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের ফেরিঘাট ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নাটোর শহরের তেবাড়িয়া হালিমাতুস সাদিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা শিক্ষক খলিলুর রহমান এবং একই মাদরাসার শিক্ষক বেলাল হোসেন। আহত শিক্ষকের নাম আব্দুল হামিদ।

সিংড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কিশোর কুমার রায় বলেন, মাদরাসার তিন শিক্ষক মোটরসাইকেলযোগে নাটোর থেকে বগুড়ায় যাচ্ছিলেন। পথে পুরাতর ফেরিঘাট সংলগ্ন সিংড়া ব্রিজের পূর্ব পাশে একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়।

এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী খলিলুর রহমান এবং বেলাল হোসেন মারা যান। আহত হন মোটরসাইকেল চালক আব্দুল হামিদ। খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় এখনও কোনো মামলা দায়ের হয়নি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ