মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত

এসএসসির ফরম পূরণে সময় বাড়ল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধের কারণে স্থগিত এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় ২৯ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। এর জন্য বাড়তি অর্থ জমা বা জরিমানা দেয়ার প্রয়োজন নেই।

বৃহস্পতিবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত চিঠিকে এমনাটই জানানো হয়। এতে বলা হয়েছে, আগামী ২২ মে থেকে ২৯ মে পর্যন্ত বিলম্ব ফি ছাড়াই ফরম পূরণ করতে পারবে শিক্ষার্থীরা।

এর আগে, এসএসসি পরীক্ষা-২০২১ এর ফরম পূরণ গত ১ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত সম্পন্ন হয়েছে। কিন্তু কোভিড-১৯ বিস্তারের কারণে অনেক শিক্ষার্থী ফরম পূরণ করতে পারেনি। যারা ওই সময়ে ফরম পূরণ করতে পারেনি তারা ২৯মে পর্যন্ত বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফরম পূরণ করতে পারবে।

উল্লেখ্য, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ৪ এপ্রিল কঠোর বিধিনিষেধ জারি করে সরকার। এর মধ্যেই চলছিল এসএসসি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম। এ নিয়ে আপত্তি তোলায় ফরম পূরণ কার্যক্রম স্থগিত করে ঢাকা শিক্ষা বোর্ড।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ