মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত

বেফাকে ১ম, ২য় ও ৩য়সহ জামিআ রাব্বানিয়া থেকে মেধাতালিকায় ১১৭ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদ হাসান রাব্বানী: বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক) এর অধীনে অনুষ্ঠিত ৪৪তম কেন্দ্রীয় পরীক্ষায় ঐতিহ্যবাহী দ্বীনী ইদারা জামিআ রাব্বানিয়া আরাবিয়া (রব্বানীনগর, জালকুড়ী, সিদ্দিরগঞ্জ, নারায়ণগঞ্জ) বরাবরের ন্যায় এবারও ঈর্ষনীয় ফলাফল অর্জন করেছে। মেধাতালিকায় স্থান লাভ করেছে জামিআর সর্বমোট ১১৭ জন ছাত্র।

মেধাতালিকার সংক্ষিপ্ত বিবরণ: ইবতেদাইয়্যাহ (তাইসীর) মারহালায় ১ম, ৩য় ও ৫মসহ সর্বোমোট ৫৯ জন ছাত্র মেধাস্থান পেয়েছে। মুতাওয়াসসিতাহ (নাহবেমীর) মারহালায় ২য়, ৩য় (৩জন), ৫ম (২ জন)সহ মোট ৪৪জন ছাত্র মেধা তালিকায় স্থান করে নিয়েছে। সানাবিয়া উলইয়া মারহালায় (শরহে বেকায়া) ৭ম ও ১১মসহ মোট ৯জন শিক্ষার্থী মেধা তালিকায় স্থান লাভ করেছে। ফযীলত (মেশকাত) মারহালায় মেধাস্থান পেয়েছে ৩ জন। আর হিফজ বিভাগে মেধাস্থান পেয়েছে ২জন। সব মিলিয়ে জামিয়া রাব্বানিয়া থেকে এ বছর মেধা তালিকা পেয়েছে মোট ১১৭ জন ছাত্র।

ছাত্রদের এমন অভাবনীয় সাফল্যে জামিআ রাব্বানিয়া আরাবিয়ার প্রতিষ্ঠাতা মুহতামিম মুফতি নজরুল ইসলাম ভাসানী বলেন, জামিআর তালিবুল ইলমদের সফলতায় আমরা আনন্দিত। ছাত্রদের ভালো ফলাফলে মহান আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ও শিক্ষার্থীদের উজ্জল ভবিষ্যত কামনা করছি। পাশাপাশি আগামীতেও যেনো এর ধারাবাহিকতা ধরে রাখতে পারি তার জন্য দোয়া চাচ্ছি।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ