রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত আল ওয়াসির হজ ২০২৭ প্রস্তুতি প্রোগ্রাম ও পুনর্মিলনী অনুষ্ঠিত কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে ইউক্রেনের হামলা, কড়া বার্তা দিল তেহরান মুন্সীগঞ্জে বাস-নসিমন সংঘর্ষে নিহত ২

ফিলিস্তিনীদের স্বাধীন রাষ্ট্র গঠনের অধিকার রয়েছে: জিএম কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, ফিলিস্তিনীদের স্বাধীন রাষ্ট্র গঠনের অধিকার রয়েছে। বুধবার (১২ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

এসময় তিনি ফিলিস্তিনের আল আকসা মসজিদে তারাবি নামাজরত মুসল্লিদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

বিবৃতিতে জিএম কাদের বলেন, দখলদার ইসরায়েলি বাহিনীর আল আকসা মসজিদে হামলা, শেখ জাররাহ পাড়ায় ফিলিস্তিনি পরিবারদের উচ্ছেদ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ধরনের সন্ত্রাসী আক্রমণ বন্ধে কার্যকর উদ্যোগ নিতে বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন তিনি।

তিনি বলেন, গত কয়েকদিন ধরে মুসল্লিদের ওপর হামলা, মসজিদ কম্পাউন্ড ঘেরাও করে মুসল্লিদের ওপর রাবার কোটেড বুলেট, টিয়ার গ্যাস ও সাউন্ড বোমা নিক্ষেপ করে পৈশাচিকতার পরিচয় দিয়েছে। তিনি বলেন, জাতিসংঘের রেজুলেশন অনুযায়ী, ফিলিস্তিনীদের স্বাধীন রাষ্ট্র গঠনের অধিকার রয়েছে।

তিনি আরো বলেন, ফিলিস্তিন ইস্যুতে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় বিশ্ব সম্প্রদায়কে দ্রুত উদ্যোগ নিতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ