বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ।। ১৩ কার্তিক ১৪৩৩ ।। ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :

মাত্র ২ ঘণ্টা ১৫ মিনিটে মক্কা থেকে মদিনা বিরতিহীন ট্রেনযাত্রা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

পবিত্র মক্কা থেকে মদিনা পর্যন্ত বিরতিহীন যাত্রায় মাত্র ২ ঘণ্টা ১৫ মিনিট সময় লাগছে হারামাইন হাইস্পিড ট্রেনে। এ ছাড়া জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকেও সরাসরি মদিনায় যাওয়ার ট্রেনসেবা রয়েছে। এসব ট্রেনের টিকিট বুকিং চলছে।

হারামাইন হাইস্পিড রেলওয়ের মাধ্যমে সৌদি আরবের গুরুত্বপূর্ণ দুই পবিত্র নগরী মক্কা ও মদিনার মধ্যে দ্রুত যাতায়াতের সুযোগ পাচ্ছেন যাত্রীরা। বিশেষ করে ওমরাহ পালনকারী ও হজযাত্রীদের জন্য এ সেবা যাতায়াতকে আরও সহজ ও সময়সাশ্রয়ী করে তুলেছে।

জেদ্দা বিমানবন্দর থেকে সরাসরি মদিনাগামী ট্রেনের সুবিধা থাকায় আকাশপথে সৌদি আরবে আসা যাত্রীরা বিমানবন্দর থেকেই রেলপথে মদিনায় যেতে পারেন।

মক্কা, মদিনা ও জেদ্দার মধ্যে যাতায়াতের জন্য হারামাইন হাইস্পিড ট্রেনের টিকিট অনলাইনে বুকিং করা যাচ্ছে। যাত্রার তারিখ ও সময় অনুযায়ী টিকিটের প্রাপ্যতা যাচাই করে আগাম আসন সংরক্ষণ করতে পারবেন যাত্রীরা। সূত্র: ইসলামিক ইনফরমেশন

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ