মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত

জামিয়া মাদানিয়া বারিধারায় ভর্তি শুরু ২২ মে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: রাজধানীর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার নতুন বছরের ভর্তি শুরু হবে আগামী ২২ মে শনিবার। চলবে ২৬ মে মঙ্গলবার পর্যন্ত। এবছর মোট চারদিন নতুন ও পুরাতন সকল ছাত্রের ভর্তি নেওয়া হবে। বিষয়টি জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার শায়খুল হাদিস ও নাজিমে তালিমাত মুফতি মকবুল হোসাইন কাসেমী আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, সরকারী স্বাস্থ্যবিধি মেনে এবছর ভর্তি কার্যক্রম চলবে। প্রতিদিন সকাল ৯ টা থেকে দুপুর ১টা ও বিকাল ২ টা ৩০ মিনিট থেকে আসরের নামাজ পর্যন্ত ভর্তি কার্যক্রম পরিচালিত হবে।

এ বছর বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের অধীনে অনুষ্ঠিত কেন্দ্রীয় পরীক্ষায় জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসা ঈর্ষণীয় ফলাফল অর্জন করেছে। ১৪৪২ হিজরী শিক্ষাবর্ষে কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণকারী সর্বমোট ৩৮৭ জন ছাত্রের মধ্যে মুমতায (স্টারমার্ক) লাভ করেছে ১৫৫ জন। মেধা তালিকায় স্থান পেয়েছে ৪৭ জন। জায়্যিদ জিদ্দান (১ম বিভাগ) থেকে উত্তীর্ণ হয়েছে ১১৮ জন। আর জায়্যিদ বিভাগে উত্তীর্ণ হয়েছে ৮১ জন।

No description available.

জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম ছিলেন শায়খুল হাদিস ও বাংলার মাদানী আল্লামা নূর হোসাইন কাসেমী রহ.। তিনি গত বছরের ১৩ ডিসেম্বর ইন্তেকাল করেন। বারিধারা মাদরাসা ছাড়াও তার প্রতিষ্ঠিত আরও একাধিক মাদরাসা রয়েছে। বর্তমানে বারিধারা মাদরাসার প্রধান শায়খুল হাদিস হিসেবে আছেন আল্লামা নূর হোসাইন কাসেমী রহ. এর দীর্ঘদিনের সহযোদ্ধা আল্লামা উবায়দুল্লাহ ফারুক। আর মুহতামিম হিসেবে আছেন মুফতি মুনীর হোসাইন কাসেমী।

গতবছরের ফলাফলের বিস্তারিত: ফযীলত মারহালায় মোট পরীক্ষার্থী ছিলো ১৪৩ জন। এর মাঝে ৮ম মেধা তালিকাসহ মোট মেধাস্থান লাভ করেছে ৭জন। মুমতায হয়েছে ৩০ জন। সানাবিয়া উলইয়া মারহালায় মোট পরীক্ষার্থী ৮১ জন। এর মাঝে মেধাস্থান লাভ করেছে ৫জন। মুমতায ২৩ জন। মুতাওয়াসসিতাহ মারহালায় মোট পরীক্ষার্থী ৭৬ জন। এর মাঝে মেধা তালিকায় স্থান লাভ করেছে ৮জন। মুমতায ৪৬ জন। ইবতিদাইয়্যাহ মারহালায় মোট পরীক্ষার্থী ৭১ জন। এর মাঝে মেধা তালিকায় স্থান লাভ করেছে ২৭ জন। মুমতায ৪৫ জন। হিফযুল কুরআন বিভাগে মোট পরীক্ষার্থী ছিলো ১৯ জন। এর মাঝে মুমতায ১১ জন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ