মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত

খাস কমিটির বৈঠক: ৫ বিভাগে তত্ত্বাবধায়ক পেলো বেফাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের খাস কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে আজ মঙ্গলবার (১৮ মে) ১০ টা। রাজধানীর ডেমরা (কাজলারপাড় ভাঙ্গাপ্রেস) বেফাকের নিজ কার্যালয়ে অনুষ্ঠিত এ খাস কমিটির বৈঠকে সভাপতিত্ব করেছেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (ভারপ্রাপ্ত) সভাপতি মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান। উপস্থিত ছিলেন খাস কমিটির সকল নেতৃবৃন্দ। বৈঠক থেকে বেফাকের কার্যক্রমের মানোন্নায়নের জন্য নেয়া হয় গুরুত্বপূর্ণ দুই সিদ্ধান্ত।

সিদ্ধান্ত-১: গত ২৫ এপ্রিল কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত বৈঠক শেষে ‘কওমি মাদরাসার ছাত্র ও শিক্ষকগণ প্রচলিত সর্বপ্রকার রাজনীতি থেকে মুক্ত থাকবে মর্মে চূড়ান্ত যে সিদ্ধান্ত গৃহীত হয়, বেফাক তাতে একমত পোষণ করেছে।

সিদ্ধান্ত-২: বেফাকের ৫ গুরুত্ত্বপূর্ণ বিভাগে দেশের শীর্ষ পাঁচজন আলেমকে তত্ত্বাবধায়ক হিসেবে মনোনীত করা হয়েছে। এ সিদ্ধান্ত দুটির বিষয় বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন।

যে বিভাগে তত্ত্বাবধায়ক হিসেবে যিনি মনোনীত হলেন:-
হিসাব বিভাগ: ঢালকানগর মাদরাসার মহাপরিচালক মাওলানা জাফর আহমদকে এ বিভাগে তত্ত্বাবধায়ক মনোনীত করা হয়েছে।
তালীম তরবিয়াত বিভাগ: শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক মুফতি মিযানুর রহমান সাঈদকে ত্ত্বাবধায়ক মনোনয়ন দেওয়া হয়েছে এ বিভাগে।
প্রশাসন বিভাগ: জামিয়াতুস সুন্নাহ শিবচর মাদারীপুর মাদরাসার মহাপরিচালক মাওলানা নেয়ামতুল্লাহ আল ফরিদীকে তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এ বিভাগের।
পরীক্ষা বিভাগ: জামিয়া রাহমানিয়া মুন্সিগঞ্জের মুহতামিম মুফতি মনসুরুল হককে তত্ত্বাবধায়ক মনোনয়ন করা হয়েছে।

প্রকাশনা বিভাগ: এ বিভাগের তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সিলেটের গওহরপুর মাদরাসার মহাপরিচালক মাওলানা মুসলেহ উদ্দিন গওহরপুরীকে।

আজকের বেফাকের খাস কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন, মাওলানা নুরুল ইসলাম জিহাদী, মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী,  মাওলানা আব্দুল হক (মোমেনশাহী), মাওলানা সাজিদুর রহমান (বি-বাড়িয়া), মাওলানা আব্দুল হামিদ (পীর সাহেব মধুপুর) মাওলানা মাহফুজুল হক, মাওলানা নুরুল আমিন ও মাওলানা মুনীরুজ্জামান।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ