বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ।। ১৩ কার্তিক ১৪৩৩ ।। ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হজ-ওমরাকারীদের সুবিধার্থে মক্কায় চালু হলো থার্ড রিং রোড ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে, চলছে গণনা জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান নাঙ্গলকোটে শিক্ষার্থীদের মাঝে খিদমাতুল ইসলাম পরিষদের দাওয়াহ ক্যাম্পেইন অনুষ্ঠিত হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৮) বিশ্ব স্ট্রোক দিবস আজ আমিরে হেফাজতের সঙ্গে মুফতি আবুল হাসান এমপির সৌজন্য সাক্ষাৎ ভারতের আরেকটি শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়ার শঙ্কা ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: জালভোট নিয়ে সতর্ক করল ইসলামী আন্দোলন তিস্তা প্রকল্প: ‘আগামী বছরের নভেম্বরে দিকে কাজ শুরু’

গাজায় হামলার কারণে এবার ইসরায়েলের রাষ্ট্রদূতকে হুঁশিয়ারি দিলো রাশিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: গাজা উপত্যকায় অব্যাহত হামলার বিষয়ে ইসরায়েলের রাষ্ট্রদূতকে ডেকে চরম হুঁশিয়ারি দিলো রাশিয়া। বুধবার (১৯ মে) ইসরায়েলের রাষ্ট্রদূতকে রাশিয়ার এক সিনিয়র কর্মকর্তা এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বলে রয়টার্সের খবরে বলা হয়েছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে খবরে বলা হয়, ইসরায়েলের রাষ্ট্রদূতকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, গাজায় বেসামরিক লোকজনের হতাহতের ঘটনা আরও বাড়বে এমন পদক্ষেপ যদি ইসরায়েল গ্রহণ করে তাহলে সেটা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

প্রসঙ্গত, টানা ১০ দিন ধরে গাজা উপত্যকায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল। ইসরায়েলের এ হামলার তীব্র নিন্দা ও সমালোচনা চলছে বিশ্বজুড়ে। বিভিন্ন দেশ থেকে যুদ্ধবিরতির প্রস্তাব দেয়া হলেও ইসরায়েল তা মানতে নারাজ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ