বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ।। ১৩ কার্তিক ১৪৩৩ ।। ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাতীয় সিরাত প্রতিযোগিতার পরীক্ষা কাল, অংশ নিচ্ছেন দুই সহস্রাধিক হজ-ওমরাকারীদের সুবিধার্থে মক্কায় চালু হলো থার্ড রিং রোড ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে, চলছে গণনা জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান নাঙ্গলকোটে শিক্ষার্থীদের মাঝে খিদমাতুল ইসলাম পরিষদের দাওয়াহ ক্যাম্পেইন অনুষ্ঠিত হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৮) বিশ্ব স্ট্রোক দিবস আজ আমিরে হেফাজতের সঙ্গে মুফতি আবুল হাসান এমপির সৌজন্য সাক্ষাৎ ভারতের আরেকটি শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়ার শঙ্কা ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: জালভোট নিয়ে সতর্ক করল ইসলামী আন্দোলন

দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে: আইজিপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশ ও জনগণের কল্যাণে আরও নিবেদিত হয়ে কাজ করার জন্য সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত আইজিগণের প্রতি আহ্বান জানিয়েছেন আইজিপি ড. বেনজীর আহমেদ।

বুধবার (১৯ মে) বিকালে পুলিশ হেডকোয়ার্টার্সের কনফারেন্স রুম শাপলায় পদোন্নতিপ্রাপ্ত চারজন অতিরিক্ত আইজির র‌্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।

আইজিপি এবং অতিরিক্ত আইজি (এঅ্যান্ডও) ড. মুহা. মইনুর রহমান চৌধুরী পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন মুহা. দিদার আহম্মদ, মুহা. আতিকুল ইসলাম, এম খুরশীদ হোসেন ও মুহা. শফিকুল ইসলাম।

আইজিপি বলেন, পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের মধ্য দিয়ে আজ আপনারা পুলিশের সর্ব্বোচ্চ পদে আসীন হয়েছেন। এখন আপনাদের শুধু দেওয়ার পালা। আপনাদের দেশ, জনগণ, পুলিশ এবং সিনিয়র ও জুনিয়র সহকর্মীদের জন্য কাজ করতে হবে। পুলিশকে একটি শক্তিশালী ও মর্যাদাবান সংগঠন হিসেবে গড়ে তুলতে হবে, এর গুরুত্ব বাড়াতে হবে। গর্ব ভরে সম্মানের সাথে চাকরি করতে হবে, যাতে চাকরি শেষে গর্ব নিয়ে বাড়ি যাওয়া যায়।

পুলিশিংয়ের প্রতিটি ক্ষেত্রে সুপারভিশন বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করে আইজিপি বলেন, পেশাগত শৃঙ্খলা বজায় রাখা ও এর উৎকর্ষ সাধনে সুপারভিশনের কোনো বিকল্প নেই। আপনাদের এ দায়িত্ব নিতে হবে। পুলিশ সদস্যদের পেশাদারিত্ব বাড়াতে হবে, সুপারভিশনের ওপর জোর দিতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ