বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ।। ১৩ কার্তিক ১৪৩৩ ।। ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হজ-ওমরাকারীদের সুবিধার্থে মক্কায় চালু হলো থার্ড রিং রোড ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে, চলছে গণনা জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান নাঙ্গলকোটে শিক্ষার্থীদের মাঝে খিদমাতুল ইসলাম পরিষদের দাওয়াহ ক্যাম্পেইন অনুষ্ঠিত হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৮) বিশ্ব স্ট্রোক দিবস আজ আমিরে হেফাজতের সঙ্গে মুফতি আবুল হাসান এমপির সৌজন্য সাক্ষাৎ ভারতের আরেকটি শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়ার শঙ্কা ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: জালভোট নিয়ে সতর্ক করল ইসলামী আন্দোলন তিস্তা প্রকল্প: ‘আগামী বছরের নভেম্বরে দিকে কাজ শুরু’

সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্য নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাস চাপায় মোটরসাইকেল আরোহী বিজিবি সদস্য সেলিম রেজা (২৯) নিহত হয়েছেন। এ ঘটনায় কামরুজ্জামান নামের আরও এক বিজিবি সদস্য আহত হয়েছেন।

বুধবার (১৯ মে) বিকেল সাড়ে পাঁচটার দিকে মহাসড়কের করটিয়া ইউনিয়নের করাতিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নিহত সেলিম রেজা পাবনার চাটমোহর এলাকার মোজাহের মোল্লার ছেলে। আহত কামরুজ্জামান একই এলাকার আবু সাঈদের ছেলে। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় স্থানীয়রা।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ মুহা. নবীন জানান, বিকেলে পাবনা থেকে বিজিবি সদস্য সেলিম রেজা ও মুহা. কামরুজ্জামান নামের দুইজন মোটর সাইকেলযোগে ঢাকা যাচ্ছিলেন। তারা করটিয়া ইউনিয়নের করাতিপাড়া নামকস্থানে পৌঁছালে একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দিয়ে চলে যায়।

‘এতে গুরুতর আহত হন তারা। পরে তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক সেলিম রেজাকে মৃত ঘোষণা করেন। আহত কামরুজ্জামানের অবস্থাও আশঙ্কাজনক।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ