বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ।। ১৩ কার্তিক ১৪৩৩ ।। ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হজ-ওমরাকারীদের সুবিধার্থে মক্কায় চালু হলো থার্ড রিং রোড ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে, চলছে গণনা জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান নাঙ্গলকোটে শিক্ষার্থীদের মাঝে খিদমাতুল ইসলাম পরিষদের দাওয়াহ ক্যাম্পেইন অনুষ্ঠিত হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৮) বিশ্ব স্ট্রোক দিবস আজ আমিরে হেফাজতের সঙ্গে মুফতি আবুল হাসান এমপির সৌজন্য সাক্ষাৎ ভারতের আরেকটি শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়ার শঙ্কা ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: জালভোট নিয়ে সতর্ক করল ইসলামী আন্দোলন তিস্তা প্রকল্প: ‘আগামী বছরের নভেম্বরে দিকে কাজ শুরু’

ইসরায়েলকে থামানো না গেলে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরবে না: ইসলামী ঐক্যজোট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দখলদার ইসরায়েল কতৃক ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী ঐক্যজোট। আজ বৃহস্পতিবার বেলা ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

ইসলামী ঐক্যজোট চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী বলেন, মধ্যপ্রাচ্যের বিষফোঁড়া ফিলিস্তিনের নির্বিচারে হামলা করে নিরীহ নারী, পুরুষ ও শিশুদের গণহত্যা করছে। আমরা ইহুদিবাদী ইসরায়েলের এমন বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি বলেন, ফিলিস্তিনিরা যখন নিজেদের অস্থিত্ব রক্ষায় ইট, পাথর আর রকেট দিয়ে লড়াই করছে, তখন মার্কিন যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ ইসরায়েলের পক্ষেই সাফাই গাইছে। একের পর এক মানবাধিকার লঙ্ঘন করে যুদ্ধাপরাধ করা সত্ত্বেও ইসরায়েলকে তারা সমর্থন করছে। নির্যাতিত ফিলিস্তিনিদের রক্ষায় বিশ্ব সম্প্রদায়ের এমন নিরবতায় আমরা বিষ্মিত। আমরা মনে করি, সন্ত্রাসী ইসরায়েলকে থামানো না গেলে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরবে না। ফিলিস্তিনে হামলা বন্ধে বিশ্ব সম্প্রদায়কে এখনই পদক্ষেপ নিতে হবে।

মাওলানা হাসানাত আমিনী ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি আগ্রাসন ও হামলার প্রতিবাদ করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ বলেন, ফিলিস্তিনে বোমা ও বিমান হামলার মাধ্যমে ইসরায়েল যেভাবে বেসামরিক লোকদেরকে হত্যা করছে, তা দেখে কোন মুসলমান নিরব থাকতে পারে না। অবৈধ রাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে সমর্থন দিয়ে জো বাইডেন মানবতার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। কাজেই যে অপরাধে নেতানিয়াহু অপরাধী একই অপরাধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টও অপরাধী।

ইসলামী ঐক্যজোট মহাসচিব বলেন, আমরা দেখছি, ফিলিস্তিনে নির্বিচারে হামলা চললেও জাতিসংঘ নিরব। তারা ইসরায়েলের বর্বরতা বিরুদ্ধে একটি নিন্দা প্রস্তাব পর্যন্ত সভায় পাশ করতে পারেনি। পৃথিবীর প্রধান সারির রাষ্ট্রগুলোও নিরব দর্শকের ভূমিকা পালন করছে। অথচ সুদান আর ইন্দোনেশিয়ার সামান্য দাবীর পর সেখানে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করেছে।

তিনি বলেন, জাতিসংঘ, ওআইসি, আবরলীগসহ মানবাধিকারের ধ্বজাধারী তথাকথিত মানবাধিকার সংস্থাগুলোর নিরবতা দেখে মনে হচ্ছে দখলদার ইসরায়েলের মানবতা বিরোধী অপরাধের সাথে তারাও ওতপ্রোতভাবে জড়িত।

বিশ্ব নেতৃবৃন্দের কাছে আমাদের স্পষ্ট দাবি, অনতিবলিম্বে ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণা করতে হবে। কথিত জাতিসংঘ ভেঙ্গে দিয়ে মুসলিমদের রক্ষায় মুসলিম জাতিসংঘ গঠন করতে হবে। একই সাথে ইসরায়েলের সাথে মুসলিম রাষ্ট্রগুলোকে সব ধরনের কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে।

সংগঠনের ঢাকা মহানগর সভাপতি মাওলানা আবুল কাশেমের সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে আরও বক্তব্য রাখেন- ইসলামী ঐক্যজোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুর রশিদ মজুমদার, যুগ্ম মহাসচিব মুফতী তৈয়্যব হোসাইন, মাওলানা ফজলুর রহমান, মাওলানা শেখ লোকমান হোসাইন, মাওলানা জিয়াউল হক মজুমদার, মুফতী জুনায়েদ বিন গুলজার, মাওলানা আলতাফ হোসাইন, সহকারী মহাসচিব মাওলানা একেএম আশরাফুল হক, মাওলানা আব্দুল বাতেন, কেন্দ্রীয় নেতা মুফতী আবুল খায়েল বিক্রমপুরী, মাওলানা মুমিনুল হক, মুফতি আজহারুল ইসলাম, মাওলানা নুরুজ্জামান, মাওলানা আল আমিন মামুন ও ইসলামী ছাত্র খেলাফতের সেক্রেটারী মুহিউদ্দীন প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ