মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত

ভর্তি শুরু করেছে ফরিদপুরের খাদেমুল ইসলাম গওহরডাঙ্গা মাদরাসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জামেআ ইসলামিয়া দারুল উলূম খাদেমুল ইসলাম গওহরডাঙ্গা মাদরাসার ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ৮, ৯ ও ১০ শাওয়াল ১৪৪২ হি. ২১, ২২ ও ২৩ মে ২০২১ রোজ- শুক্র, শনি ও রবিবার মাদরাসায় ভর্তি কার্যক্রম চলবে ইনশাআল্লাহ।

সময়: সকাল ৯.০০ টা থেকে রাত ৮.০০ টা পর্যন্ত।

ইফতা বিভাগ: ইফতা বিভাগের পরীক্ষা ১১ শাওয়াল ২৪ মে সোমবার সকাল ৯ টায় হবে।

আদব বিভাগ: সম্পূর্ণ নতুন আঙ্গিকে যুগোপযোগী সিলেবাস আরবি ভাষা সাহিত্যে অন্যতম পারদর্শী আদীবের তত্ত্বাবধানে আদব বিভাগ। ভর্তি পরীক্ষা ১১ শাওয়াল ২৪ মে সোমবার বেলা ১১ টায়

উল্লেখিত সময়ে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা পরিপূর্ণ স্বাস্থ্যবিধি মেনে সতর্কতার সাথে মাদরাসায় উপস্থিত হয়ে ভর্তি কার্যক্রমে আংশ গ্রহণ করতে পারবে।

ভর্তি হওয়ার জন্য জাতীয় পরিচয় পত্র /জন্ম নিবন্ধন ফটোকপি এবং দুই কপি পাসপোর্ট সাইজের ছবি আনতে হবে।

সকল বিভাগের ছাত্রদের অনলাইনে ভর্তির জন্য আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে অপারগ হলে আপনাকে সহযোগিতা করার জন্য মাদরাসায় ব্যবস্থা রয়েছে।

আনলাইনে ভর্তির আবেদন কি ভাবে করবেন: এই লিংকে প্রবেশ করে অনলাইন ভর্তি ফরমটি পূরণ করুন। https://gawhardangama.com/?p=admission_form সকল (TNIX ID) এর জায়গায় আপনার জন্ম তারিখ দিয়ে submit করলে আবেদনটি জমা হয়ে যাবে।

মাদরাসায় এসে আপনার জন্ম তারিখ এবং অভিভাবকের মোবাইল নাম্বার বলে ফরম বুঝে নিন।

ভর্তি ফি : ১-ইফতা, আদব, তাকমিল, ফযিলত ১ম ও ২য় বর্ষ ২৫০০/= টাকা
২- সানুবিয়্যাহ উলয়্যাহ, সানুবিয়্যাহ ২য়, সানুবিয়্যাহ ১ম, মুতাওয়াসসিতাহ ২য়, মুতাওয়াসসিতাহ ১ম, ইবতিদায়্যিহ ২য় খুসূসী এবং ইতিদায়্যিহ ১ম বর্ষ ১৫০০/= টাকা
৩- হিফয ও নূরাণী ক্বিরাত বিভাগের জন্য ১৫০০/= টাকা
৪- যে কোন কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের ইনআমী ছাত্রদের জন্য ভর্তি ফি ৫০০/= টাকা

বি: দ্র: ভর্তির পর অনুমতি ছাড়া মাদরাসায় থাকা যাবে না, বাড়িতে ফিরে যেতে হবে।

মহিলা শাখার ভর্তি:
মহিলা শাখায় ভর্তি হতে ইচ্ছুক ছাত্রীরা নিম্নক্ত নাম্বারে ৫০০/= টাকা বিকাশ করে।
নাম:
পিতার নাম:
ঠিকানা:
জামাআত:
তথ্য দিয়ে একটি কোর্ড নাম্বার সংগ্রহ করবে পরবর্তীতে মাদরাসা খুললে ঐ কোর্ড নাম্বার দেখিয়ে পুরাতন ছাত্রীরা ভর্তি হবে এবং নতুন ছাত্রীরা দাখেলা পরীক্ষায় অংশগ্রহণ করবে।
মাওলানা যোবায়ের হুসাইন ০১৯১৬ ০৫৪৭৪২ বিকাশ পারসোনাল
মাওলানা তাওহিদুল ইসলাম ০১৭১২ ৩৩৫৮৬৪ বিকাশ পারসোনাল

সার্বিক যোগাযোগ: ০১৭১৫ ০৯১৫১৯

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ