বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ।। ১৩ কার্তিক ১৪৩৩ ।। ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হজ-ওমরাকারীদের সুবিধার্থে মক্কায় চালু হলো থার্ড রিং রোড ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে, চলছে গণনা জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান নাঙ্গলকোটে শিক্ষার্থীদের মাঝে খিদমাতুল ইসলাম পরিষদের দাওয়াহ ক্যাম্পেইন অনুষ্ঠিত হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৮) বিশ্ব স্ট্রোক দিবস আজ আমিরে হেফাজতের সঙ্গে মুফতি আবুল হাসান এমপির সৌজন্য সাক্ষাৎ ভারতের আরেকটি শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়ার শঙ্কা ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: জালভোট নিয়ে সতর্ক করল ইসলামী আন্দোলন তিস্তা প্রকল্প: ‘আগামী বছরের নভেম্বরে দিকে কাজ শুরু’

সরকার বিভিন্ন কৌশলে জাতিকে বাকরুদ্ধ করার অপচেষ্টা করছে: শেখ ফজলে বারী মাসউদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বর্তমান সরকার বিভিন্ন কৌশলে জাতিকে বাকরুদ্ধ করার অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।

আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করেন মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।

তিনি বলেন; বর্তমান সরকার ক্ষমতা দখলের পর রাজনীতিতে বিরোধী পক্ষ থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সকলের বাকরুদ্ধ করার জন্য নানা কৌশল অবলম্বন করে আসছে। তারই ধারাবাহিকতায় সর্বশেষ বলি হয়েছেন প্রথম আলো পত্রিকার জ্যেষ্ঠ ও সাহসী সাংবাদিক রোজিনা ইসলাম। স্বাস্থ্যখাতের নানা অনিয়ম দুর্নীতি নিয়ে বেশ কয়েকটি রিপোর্ট করায় অসাধু দুর্নীতিবাজ আমলাদের আক্রোশের শিকার হতে হয়েছে রোজিনা ইসলামকে। সচিবালয়ের মত জায়গায় একজন সাংবাদিকের সাথে যে আচরণ করা হয়েছে তা দেখে পুরো বাঙ্গালী জাতি বিস্মিত। জাতি আজ এই গর্হিত কাজের জন্য লজ্জিত। একজন নারী সাংবাদিককে আটক রেখে শারিরিক ও মানসিক হেনস্তার ঘটনা কোনভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন; এদেশের আমলাদের পর্দা, বালিশ, নারিকেল গাছ কান্ডসহ পুকুর ডাকাতির মত চুরি ও দুর্নীতির খবর জাতির কাছে গত ১ যুগ ধরে দিনের আলোর মত পরিষ্কার। সুতরাং দূর্নীতিবাজ আমলাদের থেকে সচিবালয় ও দেশকে নিরাপদ করতেই সাহসি রোজিনা ইসলামের মত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের একান্ত দায়িত্ব।

‘সাংবাদিক লাঞ্চনা ও গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি তদন্ত করে সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তাকারীদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবী জানাচ্ছি।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ