বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

নিউ ইয়র্কে ফিলিস্তিন-ইসরায়েল সমর্থকদের মধ্যে সংঘর্ষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত ইস্যুতে নিউ ইয়র্কের ম্যানহাটনে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত ১২ মে সংঘর্ষের ঘটনা হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও প্রকাশ হয়েছে।

সেই ভিডিওতে দেখা যায়, হামলার ঘটনায় প্রতিবাদ জানাতে গিয়ে উভয় দেশের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। উভয় পক্ষের সমর্থকদের থামানোর চেষ্টা করছেন পুলিশ। এ সময় কেউ কেউ পুলিশের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েন।

‘ফ্রি প্যালেস্টাইন’ নামে একটি সংগঠনের ডাকে ম্যানহাটনে ইসরায়েল কনস্যুলেট ভবনের সামনে কয়েক শ মানুষ জড়ো হন। এ সময় ফিলিস্তিন পতাকা উড়িয়ে মিছিল করে ডাউনটাউনের দিকে যান তারা। এ সময় ‘গাজা, গাজা আপনি কাঁদবেন না, আমরা আপনাকে কখনো মরতে দেব না’ বলে স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীর।

একপর্যায়ে ইসরায়েলের পতাকা নিয়ে দেশটির সমর্থকরা বাধা দিলে দুপক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। ঘটনাস্থলে এসে পুলিশ সংঘর্ষ থামানোর চেষ্টা করলে বিক্ষোভকারীদের কয়েকজন পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বিক্ষোভকারীদের কয়েকজনকে তুলে নিয়ে যায় পুলিশ। সূত্র: ইনডিপেনডেন্ট।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ