রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮


বাংলাদেশকে আরও ৬ লাখ টিকা উপহার দিচ্ছে চীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশকে আরও ৬ লাখ টিকা উপহার দিচ্ছে চীন বলে জানিয়েছে ঢাকাস্থ চীনের দূতাবাস।

আজ শুক্রবার (২১ মে) সন্ধ্যায় ঢাকায় চীনের দূতাবাস থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে ফোন করে এ কথা জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের করোনাভাইরাসের সংক্রমণের ওপর চীনের নজর রয়েছে। বাংলাদেশে জরুরি ভিত্তিতে টিকার বিপুল চাহিদার প্রেক্ষাপটে সরবরাহের ঘাটতির বিষয়ে চীন উদ্বিগ্ন। ফলে দ্বিতীয় দফায় টিকা উপহারের ঘোষণা বাংলাদেশের প্রতি চীনের বন্ধুত্বের নিদর্শন।

এর আগে ১২ মে বাংলাদেশকে ৫ লাখ করোনা টিকা উপহার দেয় চীন। চীন থেকে বিমান বাহিনী একটি বিশেষ ফ্লাইটে করে সিনোফার্মের দেওয়া টিকা ও এডি সিরিঞ্জ নিয়ে আসা হয়।

ওই টিকা হস্তান্তরের সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানান, চীন থেকে প্রাথমিকভাবে ৪ থেকে ৫ কোটি ডোজ টিকা কিনতে চায় সরকার। চীন অনেক দুঃসময়ে বাংলাদেশের পাশে ছিল এবং আছে। আশা করছি আরো বেশি করে টিকা পাব। এ টিকা চীনসহ অনেক দেশে ব্যবহৃত হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ