রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

যুদ্ধ বিরতিকে স্বাগত জানিয়ে কর্মসূচি স্থগিত করেছে ইসলামী আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে আগামী ২৪ মে পূর্বঘোষিত গণমিছিল স্থগিত করেছে ইসলামী আন্দোলন। শুক্রবার (২১ মে) দলের এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

দলের প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক আহমদ আবদুল কাইয়ূম জানান, ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতা, চলতি হামলা এবং যুদ্ধবিরতি পরিস্থিতি পর্যালোচনায় নিয়ে শুক্রবার ইসলামী আন্দোলনের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সংগঠনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদের সভাপতিত্বে বৈঠকে সার্বিক বিষয় নিয়ে বিশ্লেষণ করা হয়। বিশ্লেষণে ফিলিস্তিনিদের জরুরি মানবিক অবস্থা বিবেচনা করে যুদ্ধ বিরতিকে স্বাগত জানিয়ে পূর্বঘোষিত আগামী ২৪ মে ঢাকায় অনুষ্ঠিতব্য গণমিছিল স্থগিত করা হয়।

জরুরি বৈঠকে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, আমিনুল ইসলাম, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব মাওলানা অধ্যক্ষ শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা ইমতিয়াজ আলম ও সাংগঠনিক সম্পাদক কে এম আতিকুর রহমান।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ