বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

আমি আমার একান্ত অভিভাবককে হারালাম: আল্লামা মাহমুদ মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: দারুল উলূম দেওবন্দের কার্যনির্বাহী মুহতামীম, জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি, আমীরুল হিন্দ আল্লামা কারী সাইয়্যিদ মুহাম্মদ উসমান মানসুরপুরী রহ. এর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে হিন্দের জেনারেল সেক্রেটারি, আওলাদে রাসূল মাওলানা সাইয়্যিদ মাহমুদ আসআদ মাদানী।

শুক্রবার (২১ মে) গণমাধ্যমে পাঠানো জমিয়তে উলামা হিন্দের অফিসিয়াল প্রেস রিলিজে এই শোক প্রকাশ করেন তিনি।

শোকবার্তাম মাওলানা সাইয়্যিদ মাহমুদ আসআদ মাদানী বলেন, আল্লামা কারী সাইয়্যিদ মুহাম্মদ উসমান মানসুরপুরীর ইন্তেকালে আমি আমার একান্ত অভিভাবককে হারালাম, অভিভাবক থেকে বঞ্চিত হলাম।

তিনি বলেন, আল্লামা উসমান মানসুরপুরী রহ. আমার মুরব্বি ও শিক্ষক। তিনি জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি নির্বাচিত হওয়ার পর নিজ তত্বাবধানে আমাকে পথ প্রদর্শন করতেন। আজ আমি মুরব্বিহারা হয়ে গেলাম।

প্রসঙ্গত, গতকাল শুক্রবার (২১ মে) দুপুর দেড়টায় জুমার নামাজের সময় গুরুতর অসুস্থ অবস্থায় ভারতের গুরগাঁও হাসপাতালের আইসিইউতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আল্লামা কারী উসমান মানসুরপুরী রহ.।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ