বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

যুদ্ধবিরতির কোন নিশ্চয়তা নেই: ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকি গতকাল শুক্রবার জানিয়েছেন, 'যে কোন সময় আবারও লেগে যেতে পারে যুদ্ধ, তাই যুদ্ধবিরতির কোন নিশ্চয়তা নেই।'

তিনি আরও বলেন, 'ইসরায়েল দাবি করছে, এ যুদ্ধবিরতি একতরফা। মিসর, কাতার ও জাতিসংঘ যুদ্ধবিরতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সবার সম্মতিতে আমরা যুদ্ধবিরতির অনুমোদন পেয়েছি।'

উল্লেখ্য, হামাসের সঙ্গে বৃহস্পতিবার (২০ মে) রাতে যুদ্ধবিরতিতে যায় ইসরায়েল। এর আগে ইসরায়েল-ফিলিস্তিন ইস্যু কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের অবস্থান বিশ্বব্যাপী ব্যাপক সমালোচিত ছিল।

আল-আকসা মসজিদ চত্বরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি পুলিশের হামলাকে কেন্দ্র করে  ১২ দিন ধরে যুদ্ধ  চলে। গত ১০ মার্চ রাত থেকে অধিকৃত এই উপত্যকায় ফিলিস্তিনিদের স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল। হামলায় অন্তত ২৩২ ফিলিস্তিনি শহিদ হয়েছেন, যাদের মধ্যে ৬৫ শিশু রয়েছে।

সূত্র: আল জাজিরা

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ