মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

শ্রীপুরে ১৬’শ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকবাল হোসেন, গাজীপুর প্রতিনিধি> গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ (এমসি) এলাকা থেকে ১৬শ পিচ ইয়াবা ট্যাবলেটসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, ময়মনসিংহের ভালুকা উপজেলার ডুবালিয়াপাড়া জামিরদীয়া এলাকার আমান উল্যাহর ছেলে কামাল হোসেন (৩৮), ভালুকা থানার বাটাজোড় পশ্চিমপাড়া এলাকার আ. করিম মিয়ার ছেলে ফারুক মিয়া (৩৫), ফুলবাড়ীয়া থানার বাশদ্দী এলাকার রফিকুল ইসলামের ছেলে তরিকুল ইসলাম (২৫), গাজীপুর মহানগরের খাইলকুর এলাকার রাশেদুল আলম (৩৬)।

শনিবার (২২ মে) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী স্পেশাল টিম গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর উপজেলার মুলাইদ এমসি এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অভিযান পরিচালনা করেন।

মাদক ক্রয়-বিক্রির সময় ঘটনাস্থল থেকে মাদক ব্যবসায়ী কামাল হোসেন ১২’শ পিস ইয়াবাসহ, ফারুক মিয়াকে ৩’শ পিস ইয়াবাসহ, তরিকুল ইসলামকে ১’শ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেন। তাদের তিনজনের কাছ থেকে সর্বমোট ১৬’শ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এবং এ সংক্রান্তে শ্রীপুর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু হয়। পরে গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ