বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

আগামীকাল চলবে ট্রেন, শুধু অনলাইনে বিক্রি হবে টিকিট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সরকারঘোষিত নিষেধাজ্ঞার মেয়াদ বাড়লেও আগামীকাল সোমবার (২৪ মে) থেকে স্বাস্থ্যবিধি মেনে ট্রেন চলাচল করবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। আজ রবিবার (২৩ মে) কালের কণ্ঠকে এতথ্য জানান মন্ত্রী।

রেলমন্ত্রী বলেন, আগামীকাল সোমবার থেকে স্বাস্থ্যবিধি মেনে ট্রেন চলাচল করবে। মাত্র ২৮ জোড়া আন্তনগর ট্রেন দিয়ে শুরু হবে ট্রেন চলাচল। এক আসন ফাঁকা রেখে বিক্রি হবে টিকিট। আর টিকিট বিক্রি হবে ৫০ শতাংশ। তবে কাউন্টারে কোনো টিকিট বিক্রি হবে না, সব টিকিট বিক্রি হবে অনলাইনে।

জানা গেছে, ট্রেন চলাচলের ঘোষণা আসার পর যাত্রী পরিবহনে প্রস্তুতি নিতে শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। সরকারি নির্দেশনা আসা মাত্রই ট্রেনে যাত্রী পরিবহন শুরু করা হবে। এজন্য রেলপথের বিভিন্ন সেকশনে যাত্রীবাহী ট্রেন পরীক্ষামূলকভাবে (ট্রায়াল রান) পরিচালনা করা হচ্ছে। এর মধ্য দিয়ে দীর্ঘ সময় পর আবারো চালু হচ্ছে আন্ত:জেলা গণপরিবহন।

চলমান বিধি-নিষেধের ৩০ মে পর্যন্ত বাড়িয়ে আজ রবিবার (২৩ মে) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে সরকার।লকডাউন বাড়লেও অর্ধক যাত্রী নিয়ে আন্ত:জেলা বাসসহ সবধরনের গণপরিবহন চলবে বলে জানানো হয়েছে এতে।

মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, আন্ত:জেলাসহ সবধরনের গণপরিবহন আসনসংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করতে পারবে। তবে অবশ্যই যাত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মানতে হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা বলেন, দূরপাল্লার বাস, লঞ্চ এবং ট্রেন সোমবার থেকে চালুর অনুমতি দেওয়া হয়েছে গণপরিবহন চলাচলের বিষয়টি আগামীকাল সোমবার (২৪ মে) থেকে কার্যকর হবে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ