বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান জাতিসংঘের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসরায়েল ও ফিলিস্তিনকে যুদ্ধবিরতি পুরোপুরি মেনে চলার আহ্বান জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

গতকাল শনিবার এক বিবৃতিতে ১৫ সদস্যের শান্তি ও সুরক্ষা সংস্থাটি যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানিয়েছে।

দুই দেশের মধ্যে ১১ দিনের রক্তক্ষয়ী যুদ্ধের পর প্রথমবারের মত বিবৃতি দিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। ওই বিবৃতিতে যুদ্ধে নিহতদের প্রতি শোক প্রকাশ করেছে সংস্থাটির সদস্যরা।

বিবৃতি দেয়ার পরপরই ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী দেশটির জনগনের আত্মরক্ষার অধিকারকে সমর্থন দেয়ায় যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়েছেন। ইসরায়েলে কয়েক হাজার রকেট হামলার বিষয়টি উল্লেখ করে সংঘাতের জন্য হামাসকে দায়ী করে ইসরায়েল। তবে জাতিসংঘের বিবৃতির পরে কোনো প্রতিক্রিয়া জানায়নি ফিলিস্তিন।

জাতিসংঘ বলেছে, যুদ্ধের পর গাজায় কমপক্ষে ছয় হাজার মানুষ গৃহহীন হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ