শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’ বর্ষায় ঘরের ভ্যাপসা গন্ধ দূর করার প্রাকৃতিক উপায় সাত দলকে নিয়ে বৈঠকে কী বার্তা দিলো হেফাজত খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার আহ্বান জানালেন তেহরানের ইমাম বন্যা দুর্গতদের পাশে হেফাজতে ইসলাম, ত্রাণ ও নগদ অর্থ বিতরণ পানিতে ডুবে মারা যাওয়া চার মাদরাসাছাত্রীর কবর হলো পাশাপাশি

বিশৃঙ্খলা করে দেশের উন্নয়ন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশৃঙ্খলা করে দেশের উন্নয়ন সম্ভব নয় মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, এই দেশ স্বাধীন ছিল না। আন্দোলন সংগ্রাম করে দেশ স্বাধীন করেছি। এখন স্বাধীনতার স্বাদ পাচ্ছি। এর মধ্যে দেশে বিশৃঙ্খলা ঘটালে দেশ আরও পিছিয়ে যাবে। কাজেই দেশের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শনিবার (২২ মে) সন্ধ্যায় মানিকগঞ্জ সদর উপজেলার শুভ্র সেন্টারে স্থানীয় দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিমিয় সভায় এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, আমরা সকলে মিলে দেশের জন্য কাজ করি। যারা মন্ত্রী আছেন, এমপি আছেন, সরকারি কর্মকর্তা আছেন, সাংবাদিক আছেন সকলেই দেশের জন্য কাজ করেন। দেশের উন্নয়নের জন্য কাজ করেন। সকলে মিলে কাজ করলে দেশ এগিয়ে যাবে, দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে। দেশের উন্নয়ন আরও অগ্রগতি লাভ করবে। কাজেই বিশৃঙ্খলা করে দেশের উন্নয়ন সম্ভব নয়।

মন্ত্রী বলেন, আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোথাও কোন সমস্যা দেখা দিলে যথাযথভাবে তা সমাধান করতে হবে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তা সমাধান করতে হবে। আইনের শাসন ছাড়া একটি দেশ ভালোভাবে চলতে পারে না। যে দেশে আইনের শাসন নেই সেই দেশ সোমালিয়া হয়ে যায়।

বাংলাদেশে আইনের শাসন আছে। আইনের ওপরে আস্থা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। আইনের ঊর্ধ্বে কেউ নয়। আইনের ধারা অনুযায়ী দেশ চলে। আইন মানুষের জন্য। কাউকে কষ্ট দেয়ার জন্য আইন নয়। আইন মানুষকে সহযোগীতা করে। আইন দেশের বিশৃঙ্খলা থামিয়ে রাখে বলে আমাদেরকে আইনের প্রতি আস্থা রাখতে হবে বলে মন্তব্য করেন মন্ত্রী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ