বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

লকডাউন বাড়বে কিনা, জানা যাবে আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা সংক্রমণ রোধে দেশে লকডাউন বা কঠোর বিধিনিষেধ চলছে। আজ রবিবার মধ্যরাত থেকে এই লকডাউন শেষ হওয়ার কথা। তবে চলমান এই লকডাউন রবিবারই শেষ হয়ে যাবে, নাকি আরও এক সপ্তাহ বাড়বে-তা আজ জানা যাবে।

জানা গেছে,  চলমান লকডাউন আরও সাতদিন বাড়িয়ে ৩১ মে পর্যন্ত বহাল রাখার সুপারিশ করেছে মন্ত্রীপরিষদ বিভাগ।

এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদনের জন্য ইতিমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর অনুমোদন পেলে রবিবার প্রজ্ঞাপন জারি করা হতে পারে।

এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সাংবাদিকদের বলেছেন, লকডাউন নিয়ে পর্যালোচনা চলছে। সিদ্ধান্ত আসেনি। সিদ্ধান্ত আসামাত্র গণমাধ্যমকে জানানো হবে।

প্রসঙ্গত, করোনাভাইরাস সংক্রমণ রোধে গত ৫ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সারা দেশে শুরু হয় সরকারি বিধিনিষেধ বা লকডাউন। তবে সেই লকডাউন কয়েক ধাপে আজ রবিবার মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ