বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

সন্তানের সামনে বাবাকে হত্যা, ‘বন্দুকযুদ্ধে’ আরেক আসামি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর পল্লবীতে সন্তানের সামনে সাহিনুদ্দিন হত্যা মামলার ৬ নম্বর আসামি মো. মনির পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। পল্লবী থানার ডিউটি অফিসার এসআই আকলিমা আক্তার রোববার সকালে বিষয়টি জানিয়েছেন।

এ নিয়ে হত্যাকাণ্ডের ঘটনায় বন্দুকযুদ্ধে দু’জন নিহত হয়েছে। এর আগে হত্যা মামলার আসামি মানিক বন্দুকযুদ্ধে নিহত হয়েছিলেন।

তিনি জানান, পল্লবীর সাগুফতা হাউজিংয়ের উত্তর পাশে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাথে শনিবার রাত আড়াইটার দিকে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। এতে নিহত হন মনির।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। সাহিনুদ্দিন হত্যার ভাইরাল ভিডিওতে দেখা যায়, মনির চাপাতি দিয়ে সাহিনুদ্দিনের ঘাড়ে একের পর এক কুপিয়ে মৃত্যু নিশ্চিত করেন।

এই মামলায় লক্ষ্মীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) এম এ আউয়ালকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ