বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা চাপাতে ফ্রান্সে বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসরায়েলি হামলার প্রতিবাদ জানিয়ে ইহুদিবাদী দেশটির ওপর নিষেধাজ্ঞা চাপাতে কয়েক হাজার নাগরিক ফ্রান্সে বিক্ষোভ করেছেন। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে শনিবার প্রায় ৪ হাজার বিক্ষোভকারী এতে অংশ নেন।

ফ্রান্স ফিলিস্তিন সলিডারিটি অ্যাসোসিয়েশন নামে সংগঠনটি প্যারিসের রিপাবলিক স্কয়ারের সামনে এ বিক্ষোভের আয়োজন করে।  এ সময় বিক্ষোভকারীরা চিৎকার করে বলতে থাকেন, ফিলিন্তিন জীবন্ত, ফিলিস্তিনের জয় হবে এবং ইসরায়েল ঘাতক, ম্যাঁক্রো সহায়তাকারী।

প্রতিবাদকারীদের বহন করা ব্যানারে ফিলিস্তিনিদের সমর্থনে বিভিন্ন স্লোগান দেখা যায়।  তাতে লেখা রয়েছে, মুক্ত ফিলিস্তিন চাই, গাজায় বোমা হামলা বন্ধ কর এবং ইসরায়েলে নিষেধাজ্ঞা চাই।

তুর্কি সংবাদ মাধ্যম ইয়েনি শাফাকের প্রতিবেদনে বলা হয়েছে, এ বিক্ষোভে বিভিন্ন বর্ণবাদ বিরোধী অ্যাসোসিয়েশন ও ইহুদিবাদবিরোধী ইহুদি গোষ্ঠীগুলো অংশগ্রহণ করে।

বিক্ষোভে কয়েকজন বিরোধী দলীয় এমপি অংশগ্রহণ করেন। তারা বিক্ষোভের বিরুদ্ধে ফ্রান্স সরকারের নিষেধাজ্ঞার সিদ্ধান্তের সমালোচনা করেন। পাশাপাশি ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানান।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ