রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
৩০ জুলাই শুরু হচ্ছে তিন দিনব্যাপী হজ ও উমরা ফেয়ার দুর্নীতিমুক্ত সমাজ গঠনে আল্লাহভীরু নেতৃত্বের বিকল্প নেই: অলি উল্লাহ এমপি আদালতের রায়ে রক্ষা পেল সাহারানপুরের শতবর্ষী ঐতিহাসিক মসজিদ ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল

বাংলাদেশকে টিকা দিতে আন্তরিক যুক্তরাষ্ট্র: রাষ্ট্রদূত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্বব্যাপী টিকাদান কর্মসূচিতে যুক্তরাষ্ট্র ৮ কোটি ডোজ করোনার ভ্যাকসিন উপহার দেবে। সেখান থেকে বাংলাদেশকেও টিকা দেয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।

রোববার (২৩ মে) যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচ্যাম) আয়োজিত আলোচনায় এ কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত।

এছাড়া, করোনা সামাল দিতে যুক্তরাষ্ট্রের অন্যান্য সহযোগিতার ক্ষেত্রেও বাংলাদেশকে গুরুত্ব দেয়া হচ্ছে।

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেন, বাংলাদেশের কোভিড আক্রান্ত অর্থনীতিকে সহযোগিতা করতে যুক্তরাষ্ট্র সাবার আগে এগিয়ে এসেছে। গত ১৪ মাসে ৭৬ মিলিয়ন ডলার অর্থ সহায়তা দিয়েছে দেশটি।

প্রেডিডেন্ট বাইডেন ঘোষণা করেছেন বৈশ্বিক সম্মিলিত টিকাদান কর্মসূচিতে ৮ কোটি টিকা দান করবে মার্কিন যুক্তরাষ্ট্র।

কোভ্যাক্সে দেয়া হবে ৪০০ কোটি মার্কিন ডলার। মার্কিন দূতাবাসের হয়ে অগ্রাধিকার হলো, বাংলাদেশ সরকার, বেসরকারিখাত এবং সুশিল সমাজের সঙ্গে একসাথে কাজ করে মার্কিন টিকা, অক্সিজেন জেনারেটর এবং স্বাস্থ্যসুরক্ষা প্রাপ্তিতে জরুরি ভিত্তিতে বাংলাদেশকে সরবরাহ করা।

রবার্ট মিলার আরও বলেন, গণমাধ্যম যে কোনো দেশের দুর্নীতিকে তুলে ধরে, সাধারণ মানুষের কথা বলে, তাই গণমাধম্যের স্বাধীনতা আর গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ