বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইরানে মার্কিন হামলায় নারী-শিশুসহ নিহত ১৮, আহত ১৪২ ছেলেকে মাদ্রাসায় নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যু শাপলা চত্বর হত্যাকাণ্ড: পলাতক হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন মুফতি মুহাম্মাদুল্লাহ এ সপ্তাহে হারামাইনে জুমার খতিব যারা ‘গালির সংস্কৃতি কারও জন্যই নিরাপদ নয়’ মদিনার কিং ফাহদ প্রেসে ঘণ্টায় ছাপা হয় সাড়ে ৫ হাজার কুরআন শনিবার আফতাবনগর মাদরাসায় সিরাত মাহফিল, প্রধান অতিথি সালমান মানসুরপুরী মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, ট্রাম্পের হুঁশিয়ারি

বাংলাদেশের পাসপোর্ট সংশোধন ‘অগ্রহণযোগ্য’: ফিলিস্তিনের রাষ্ট্রদূত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসরায়েল লেখা বাদ দিয়ে বাংলাদেশের পাসপোর্টে যে সংশোধনী আনা হয়েছে তা ‘অগ্রহণযোগ্য’ উল্লেখ করে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান।

সোমবার (২৪ মে) ঢাকার ফিলিস্তিন দূতাবাসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ আহ্বন জানান তিনি।

ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান বলেন, বাংলাদেশ সরকার এমন এক সময়ে এই পাসপোর্টে পরিবর্তন এনেছে, যখন কয়েকদিন আগে গাজায় ইসরায়েল হামলা ও নৃশংসতা চালিয়েছে। সে কারণে এই পরিবর্তন একটি ভুল বার্তা দেবে।

তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন এই ইস্যুর ব্যাখ্যা দিয়েছেন। তিনি বাংলাদেশের অবস্থান স্পষ্ট করেছেন। তবে বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌম দেশ। সে হিসেবে বাংলাদেশে যে কোনো সিদ্ধান্ত স্বাধীনভাবে নিতে পারে। তবে আমরা এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করবো।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ