শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
বুফে রেস্তোরাঁয় যা খাবেন, যেসব এড়িয়ে চলবেন ত্রাণ বিতরণে গিয়ে দুর্ঘটনায় আহত ইসলামি সংগীতশিল্পী আবু সুফিয়ান অকল্যান্ডে মসজিদ উদ্বোধন, জুমার খুতবা দিলেন রাবেতার মহাসচিব জুলাই শহীদদের স্মরণে দোয়া ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারকে পাকা ঘর দেবে আস-সুন্নাহ, তালিকা শুরু আন্দোলনের ডাকের মুখে কলকাতায় মসজিদে নামাজে নিষেধাজ্ঞা ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মঞ্চ ভেঙ্গে পড়ে গেলেন অর্থমন্ত্রী রাজধানীর কামরাঙ্গীরচরে জুতার কারখানায় অগ্নিকাণ্ড বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী  আজহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পাওয়ায় খাগড়াছড়ির ইউসুফ জামিলকে বিকেএমের সংবর্ধনা

বাহরাইনে বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনা ভাইরাসের কারণে বাহরাইনে বাংলাদেশসহ ৫ দেশের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এরইমধ্যে বাংলাদেশ দেশটির ‘লাল তালিকায়’ ছিল।

সোমবার (২৪ মে) থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। এর আগে বাহরাইনের বার্তা সংস্থা বিএনএ-এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশ ছাড়া নিষেধাজ্ঞায় থাকায় অন্য দেশগুলো হলো- ভারত, পাকিস্তান, শ্রীলংকা ও নেপাল।

তবে বাহরাইনের নাগরিক ও বাসিন্দারা এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। তারা করোনা পরীক্ষার রিপোর্ট ‘নেগেটিভ’ নিয়ে এসব দেশে ভ্রমণ করতে পারবে। আর বাহরাইনে পৌঁছানো পর ১০ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।

বাহরাইন সরকার বলেছে, করোনার টিকা নিয়েছেন কিংবা নেননি, এমন সবার জন্যই বাহরাইনে পৌঁছানোর পর ১০ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। বাহরাইনে যাওয়ার পর ওই ব্যক্তিকে নিজ বাড়িতে কিংবা সরকারের তালিকাভুক্ত কোয়ারেন্টিন সেন্টারে থাকতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ