বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

বিশ্বের ৬০ হাজার বিদেশিকে সুযোগ দিচ্ছে সৌদি আরব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কভিড-১৯ মহামারির পর প্রথম বারের মতো এ বছর বিশ্বের ৬০ হাজার লোক হজ পালনের সুযোগ পাবেন বলে জানিয়েছে সৌদি আরব।

গতকাল রোববার (২৩ মে) হজ বিষয়ক এক বিবৃতিতে সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রে মসজিদুল হারামের অফিসিয়াল টুইটারে এ খবর জানানো হয়।

বিবৃতিতে সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, আগামী জুলাই মাসে অনুষ্ঠিতব্য হজে বিশ্বের বিভিন্ন দেশের ১৮-৬০ বছর বয়সী নাগরিকরা অংশগ্রহণের সুযোগ পাবেন। তবে করোনা মহামারির আগের সময়ের তুলনায় সীমিত সংখ্যক লোক এবারের হজে অংশ নেবেন।

বিবৃতিতে আরো জানানো হয়, সৌদির বাইরের দেশ থেকে মাত্র ৪৫ হাজার লোক এ বছরের হজে অংশগ্রহণের সুযোগ পাবেন। আর সৌদি থেকে ১৫ হাজার হজ পালনের সুযোগ পাবেন। সর্বমোট ৬০ হাজার লোক হজ পালনের সুযোগ পাবেন।

গত ১৭ মে থেকে হজ বাস্তবায়নের প্রাথমিক ধাপ হিসেবে সৌদি আরব আন্তর্জাতিক ফ্লাইট চালু করেছে। চলতি বছরের ১৭-২২ জুলাই মুসলিমদের সর্ববৃহৎ সম্মিলন পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

হারামাইন শরিফাইনের এক টুইট বার্তায় বলা হয়, এ বছর কেবল ১৮-৬০ বছর বয়সী ৬০ হাজার লোক হজ পালনের সুযোগ পাবেন। তাঁদেরকে অবশ্যই সুস্থ-সবল হতে হবে। হজ সফরের আগের ছয় মাসে কোনো অসুস্থতার কারণে হাসাপাতালে থাকা যাবে না।

তাছাড়া এ বছরের হজে অংশগ্রহণকারীদেরকে অবশ্যই দুই ডোজ করোনা টিকা নিতে হবে। নিজ দেশের স্বাস্থ্যবিভাগ বা হাসপাতাল বা মন্ত্রণালয় প্রদত্ত করোনা টিকা গ্রহণের কার্ড দেখাতে হবে। সৌদির স্বাস্থ্য বিভাগের অনুমোদিত করোনা টিকাগুলোর মধ্য থেকে টিকা গ্রহণ করতে হবে।

বিদেশী হজযাত্রীদেরকে তিন দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। টিকার প্রথম ডোজ অবশ্য ঈদুল ফিতরের আগে নিতে হবে। এবং দ্বিতীয় ডোজ সৌদিতে পৌঁছার ১৪ দিন আগে নিতে হবে। পাশাপাশি করোনা সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব ও মাস্ক পরিধান নিশ্চিত করাসহ সব ধরনের স্বাস্থ্যবিধি সর্বাত্মকভাবে অনুসরণ করতে হবে।

হারামাইন শরিফাইনের টুইটারে হাজিদের পালনীয় নির্দেশনাবলি উল্লেখ করা হয়েছে। হজের স্থানে পৌঁছার আগে, হোটেলে পৌঁছার পর, আরাফার প্রাঙ্গণ, মসজিদুল হারাম অবস্থানকালের হাজিদের পালনীয় করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ