শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
বুফে রেস্তোরাঁয় যা খাবেন, যেসব এড়িয়ে চলবেন ত্রাণ বিতরণে গিয়ে দুর্ঘটনায় আহত ইসলামি সংগীতশিল্পী আবু সুফিয়ান অকল্যান্ডে মসজিদ উদ্বোধন, জুমার খুতবা দিলেন রাবেতার মহাসচিব জুলাই শহীদদের স্মরণে দোয়া ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারকে পাকা ঘর দেবে আস-সুন্নাহ, তালিকা শুরু আন্দোলনের ডাকের মুখে কলকাতায় মসজিদে নামাজে নিষেধাজ্ঞা ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মঞ্চ ভেঙ্গে পড়ে গেলেন অর্থমন্ত্রী রাজধানীর কামরাঙ্গীরচরে জুতার কারখানায় অগ্নিকাণ্ড বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী  আজহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পাওয়ায় খাগড়াছড়ির ইউসুফ জামিলকে বিকেএমের সংবর্ধনা

ভারতে ভয়ঙ্কর হয়ে উঠছে ব্ল্যাক ফাঙ্গাস, আক্রান্ত ৯ হাজার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনা ভাইরাসের মধ্যে ভারতে নতুন আতঙ্কের নাম ব্ল্যাক ফাঙ্গাস বা কালো ছত্রাক। ভারতে আশঙ্কাজনক হারে বাড়তে শুরু করেছে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ। দেশটিতে এ পর্যন্ত আট হাজার ৮০০ জন ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়েছেন। গতকাল রোববার বিবিসি এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে।

ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ মিউকরমায়োসিস নামে পরিচিত। এতে মৃতের হার প্রায় ৫০ শতাংশ। আক্রান্ত অনেককে চোখ অপসারনের মাধ্যমে বাঁচানো সম্ভব হয়েছে।

সম্প্রতি ভারতে ব্ল্যাক ফাঙ্গাসে সংক্রমণের হার বেড়েছে। মূলত কোভিড-১৯ থেকে সেরে ওঠাদের মধ্যেই এই রোগ দেখা যাচ্ছে। সেরে ওঠার ১২ থেকে ১৮ দিনের মধ্যে এই রোগের উপসর্গ দেখা দেয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। কোভিড-১৯ চিকিৎসায় ব্যবহৃত স্টেরয়েডের সঙ্গে এই রোগে সংক্রমণের সম্পর্ক রয়েছে। আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছেন ডায়াবেটিস রোগীরা।

ভারতে এ পর্যন্ত যত ব্ল্যাক ফাঙ্গাস রোগী পাওয়া গেছে তার অর্ধেকের বেশিই পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাট ও মহারাষ্ট্রে। আরও অন্তত ১৫টি রাজ্যে ৮০০ থেকে ৯০০ জনের বেশি মানুষের মধ্যে সংক্রমণ পড়েছে। ফলে দেশটির ২৯টি রাজ্যেই ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারি ঘোষণা করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ