বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের সেক্রেটারি জেনারেলের পিতার ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের সেক্রেটারি জেনারেল জনাব মোঃ আবদুল্লাহ শরীফ-এর পিতা জনাব ছফীর
উদ্দিন আহমেদ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।

২৩ মে ( রোববার) সন্ধ্যা ৭:৪৫ মিনিটে তিনি নিজ জেলা কিশোরগঞ্জে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৯০ বছর।

২৪ মে (সোমবার) বেলা ১১.০০ টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা
হয়।

মরহুম ছফীর উদ্দিন আহমেদ ১১ নং দানাপাটুলী ইউনিয়ন পরিষদের একজন সফল সচিব
হিসেবে নিজের কর্মজীবনের ইতি টানেন। তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত থেকে অসংখ্য
জনকল্যাণমূলক কাজ আঞ্জাম দিয়ে এলাকায় একজন মানবদরদী ও সমাজহিতৈষী হিসেবে সুপরিচিত
ছিলেন।

মৃত্যুকালে তিনি সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের সেক্রেটারি জেনারেল জনাব মোঃ আবদুল্লাহ শরীফসহ ৪
ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনী এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।

তাঁর মৃত্যুতে সেন্ট্রাল শরীয়াহ বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ গিয়াস উদ্দীন তালুকদার,
ভাইস-চেয়ারম্যান মাওলানা এম শামাউন আলী, নির্বাহী কমিটির চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ারুল আজিম আরিফ, ফিক্বহ্ কমিটির চেয়ারম্যান অধ্যক্ষ সাইয়্যেদ কামালুদ্দীন জাফরীসহ বোর্ড, নির্বাহী কমিটি ও ফিক্বহ্ কমিটির সদস্যগণ সমবেদনা প্রকাশ করেন এবং মহান আল্লাহ তা‘আলার কাছে তাঁর জন্য মাগফিরাত ও জান্নাত কামনা করেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ