রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
৩০ জুলাই শুরু হচ্ছে তিন দিনব্যাপী হজ ও উমরা ফেয়ার দুর্নীতিমুক্ত সমাজ গঠনে আল্লাহভীরু নেতৃত্বের বিকল্প নেই: অলি উল্লাহ এমপি আদালতের রায়ে রক্ষা পেল সাহারানপুরের শতবর্ষী ঐতিহাসিক মসজিদ ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল

২৯ মে থেকে চালু হচ্ছে বাংলাদেশ বিমানের সৌদি ফ্লাইট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী ২৯ মে থেকে সৌদিগামী সব ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। রোববার (২৩ মে) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম-জনসংযোগ) তাহেরা খন্দকার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তাহেরা খন্দকার বলেন, সৌদি আরবে হোটেল ও কোয়ারেন্টিন প্যাকেজ সুবিধা নিশ্চিত করে আগামী ২৯ মে থেকে ফ্লাইট পরিচালনা শুরু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

হোটেল বুকিংসহ কোয়ারেন্টিন প্যাকেজ ও বিমানের আসন সংরক্ষণের জন্য সৌদিগামী যাত্রীদের নিকটস্থ বিমান সেলস কাউন্টারে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।

যাত্রীদের ভিসার মেয়াদের ওপর অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীদের আসন বণ্টন করা হবে। যাদের ভিসার মেয়াদ শেষের দিকে তারা আগে টিকিট পাবেন বলে জানান তাহেরা খন্দকার।

বিস্তারিত জানতে বিমানের ওয়েবসাইট (https://www.biman-airlines.com/) বা বিমান কল সেন্টার ০১৯৯০৯৯৭৯৯৭–এ যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ