রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
৩০ জুলাই শুরু হচ্ছে তিন দিনব্যাপী হজ ও উমরা ফেয়ার দুর্নীতিমুক্ত সমাজ গঠনে আল্লাহভীরু নেতৃত্বের বিকল্প নেই: অলি উল্লাহ এমপি আদালতের রায়ে রক্ষা পেল সাহারানপুরের শতবর্ষী ঐতিহাসিক মসজিদ ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল

কবি হাবীবুল্লাহ সিরাজীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, হাবীবুল্লাহ সিরাজী কবিতা ও কর্মে মুক্তিযুদ্ধ এবং প্রগতিশীলতাকে তুলে ধরেছেন যা পাঠকমহলে স্মরণীয় হয়ে থাকবে।

ওই শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

গতকাল সোমবার রাত ১১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান কবি হাবীবুল্লাহ সিরাজী। তার বয়স হয়েছিল ৭২ বছর। ক্যানসার আক্রান্ত হাবীবুল্লাহ সিরাজীকে গত ২৫ এপ্রিল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কয়েক দিন ধরেই তিনি ভেন্টিলেশনে ছিলেন।

শ্রদ্ধা নিবেদনের জন্য আজ মঙ্গলবার সকাল ১০টায় হাবীবুল্লাহ সিরাজীর মরদেহ বাংলা একাডেমি প্রাঙ্গণে নেয়া হবে বলে জানিয়েছেন বাংলা একাডেমির সচিব এএইচএম লোকমান। পরে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ