বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

পূর্ব জেরুসালেমে আরেক ফিলিস্তিনিকে গুলি করে মারল ইসরায়েলি পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি পুলিশের গুলিতে সোমবার আরও এক ফিলিস্তিনি নিহত হয়েছে। পূর্ব জেরুসালেমে এই ঘটনা ঘটেছে। খবর আল জাজিরার।

ইসরায়েলি পুলিশের মুখপাত্র মিকি রোজেনফেল্ড জানিয়েছেন, ফিলিস্তিনি এক নাগরিককে গুলি করা হয়েছে এবং সে নিহত হয়েছে। ইসরায়েলের মেগান ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, এই সময় দুই ইসরায়েলি আহত হয়েছে। তাদের বয়স ২০ বছরের বেশি।

টানা ১১ দিন ধরে গাজায় ইসরায়েলের আগ্রাসনের  পর যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। ইসরায়েলের এই আগ্রাসনে প্রায় ২৫০ ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে ৬৬ জনই শিশু। অপরদিকে দুই হাজারের বেশি মানুষ আহত হয়েছে।

এদিকে, ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে অথবা পবিত্র জেরুসালেম শহরে ফিলিস্তিনিদের ওপর নতুন করে কোনো হামলার চেষ্টা করলে তার যোগ্য জবাব দিতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের গাজা নিয়ন্ত্রণকারী স্বাধীনতাকমী সংগঠন হামাস। গত রোববার সংগঠনটির অন্যতম মুখপাত্র আবদুল লতিফ কানু স্থানীয় একটি রেডিওকে দেয়া সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, জেরুসালেম শহরের শেখ জাররাহ এলাকা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের ষড়যন্ত্র হলে, পবিত্র আল-আকসা মসজিদ ভাগ করার চেষ্টা হলে কিংবা এই মসজিদের পরিচয় মুছে ফেলা এবং সেটিকে ইহুদিকরণের চেষ্টা হলে আমরা তার জবাব দিতে প্রস্তুত।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ