রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
৩০ জুলাই শুরু হচ্ছে তিন দিনব্যাপী হজ ও উমরা ফেয়ার দুর্নীতিমুক্ত সমাজ গঠনে আল্লাহভীরু নেতৃত্বের বিকল্প নেই: অলি উল্লাহ এমপি আদালতের রায়ে রক্ষা পেল সাহারানপুরের শতবর্ষী ঐতিহাসিক মসজিদ ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল

বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজীর ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী মারা গেছেন। সোমবার (২৪ মে) রাত ১১টার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তিনি ইন্তেকাল করেন বলে সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলা একাডেমির সচিব এ এইচ এম লোকমান।

এ.এইচ.এম লোকমান বলেন, আমরা গভীর শোক ও দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, বাংলা একাডেমির সম্মানিত মহাপরিচালক, কবি হাবীবুল্লাহ সিরাজী ২৪শে মে ২০২১ রাত ১১টায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল, শ্যামলী, ঢাকায় ইন্তেকাল করেছেন।

তিনি জানান, কবির মরদেহ আজ (২৫ মে) সকাল ১০টায় শেষ শ্রদ্ধা জ্ঞাপনের জন্য বাংলা একাডেমি প্রাঙ্গণে (করোনাকালীন স্বাস্থ্যবিধি অনুসরণ করে) রাখা হবে। এখানে প্রথম জানাজার পর আজিমপুর কবরস্থানে দ্বিতীয় জানাজা শেষে সেখানে দাফন করা হবে তাকে।

এর আগে গত ২৭ এপ্রিল হাবীবুল্লাহ সিরাজী পাকস্থলীজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপর তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

কবি হাবীবুল্লাহ সিরাজী ১৯৪৮ সালের ৩১ ডিসেম্বর ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন। ফরিদপুর জিলা স্কুল থেকে মাধ্যমিক, ফরিদপুর রাজেন্দ্র কলেজ থেকে উচ্চমাধ্যমিক ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে উচ্চশিক্ষা লাভ করেন। তিনি ২০১৮ সাল থেকে বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

হাবীবুল্লাহ সিরাজী ২০১৬ সালে একুশে পদক, ২০১০ সালে রূপসী বাংলা পুরস্কার এবং কবিতালাপ সাহিত্য পুরস্কার, ২০০৭ সালে বিষ্ণু দে পুরস্কার, ১৯৯১ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, ১৯৮৯ সালে আলাওল সাহিত্য পুরস্কার, ১৯৮৭ সালে যশোর সাহিত্য পরিষদ পুরস্কারসহ দেশি-বিদেশি নানা পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ